Damayanti Sen Missing Update: দু-দিনের উদ্বেগ কাটিয়ে সাতসকালে খোঁজ মিলল দময়ন্তী সেনের, কোথায় ছিলেন?

Published : Jul 18, 2026, 07:53 AM IST
damayanti sen missing

সংক্ষিপ্ত

Damayanti Sen Missing Update: অবশেষে খোঁজ মিলল বাংলার জাতীয় রাইফেল শ্যুটার দময়ন্তী সেনের। কোথায় ছিলেন তিনি? মেয়েকে খুঁজে পেতে পুলিশ ও হাওড়া রেলের দ্বারস্থ হয়েছিলেন অসহায় বাবা। তারপর কী হলো? বিস্তারিত আপডেট জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে…

Damayanti Sen Missing Update: শেষপর্যন্ত খোঁজ মিলল বাংলার তীয় রাইফেল শ্যুটার দময়ন্তী সেনের। হাওড়া স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া জাতীয়স্তরের রাইফেল শুটার দশম শ্রেণির ছাত্রী ১৫ বছরের দময়ন্তী সেনকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার হাওড়া স্টেশনে শেষবার দেখা গিয়েছিল দময়ন্তীকে। তারপর রহস্যজনক ভাবে বেপাত্তা হয়ে যায় মেয়ে। দময়ন্তী সেনকে খুঁজে পেতে পুলিশ ও হাওড়া রেল পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। 

কোথা থেকে পাওয়া গেলো দময়ন্তী সেনকে ? 

সূত্রের খবর, অবশেষে শনিবার সকালে হদিশ মিলল জাতীয়স্তরের রাইফেল শুটার ১৫ বছরের দময়ন্তী সেনের। পুলিশ সূত্রে খবর, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী। তাঁর বাবাই এ কথা জানিয়েছেন। সেখান থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে কেন তিনি উধাও হয়ে গিয়েছিলেন ? সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। 

প্রসঙ্গত, দোকানে কিছু জিনিস কিনতে যাবেন বলে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি উঠতি রাইফেল শুটার দময়ন্তী সেন। বাংলার এই শুটারকে শেষ দেখা যায় হাওড়া স্টেশনে। ১৫ বছর বয়সি এই শুটারের মা মৌমিতা রায় সেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, '(বৃহস্পতিবার) সকাল ১০টায় হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আমার মেয়ে দময়ন্তী সেনকে শেষবার দেখা গিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল। বহু মানুষ এই পোস্ট শেয়ার করে সাহায্যের আবেদন জানিয়ে ছিলেন। 

অবশেষে পুলিশি তৎপরতায় খোঁজ মিলল  দময়ন্তী সেনের। এদিন মেয়ের খোঁজ পেতেই তাকে বাড়ি নিয়ে যান তার বাবা ধ্রুবজ্যোতি সেন। তিনি শুক্রবার অভিযোগ করেন, স্টেশন থেকে কোনও সিসিটিভি ফুটেজ রেল কর্তৃপক্ষ হাওড়া সিটি পুলিশকে না দেওয়ার ফলে তাঁর মেয়েকে খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে। রেল পুলিশের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, দময়ন্তীকে খুঁজতে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে সবরকম চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ। অবশেষে শনিবার সকালেই মিলল মেয়ের খোঁজ। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পাওয়া গেল দময়ন্তীকে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Raj bhavan Scam: রাজ্যপাল আর.এন রবির নাম করে রাজভবন থেকে ভুয়ো ফোন, প্রতারকের সন্ধানে পুলিশ
Today WB Weather: মৌসুমি বায়ুর দাপটে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, কোথায়-কোথায় জারি লাল সতর্কতা?