West Bengal News: বিদ্যাধরীতে মাছ ধরতে গিয়েছিলেন দম্পতি, ঝড়ের তাণ্ডবে নিখোঁজ মহিলা

Published : Jul 17, 2026, 08:45 PM ISTUpdated : Jul 17, 2026, 08:53 PM IST
Fisherman Missing

সংক্ষিপ্ত

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনায় নদী বা সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সুন্দরবনে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এবার ঝড়খালিতে মাছ ধরতে গিয়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়ে গেলেন। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
সুন্দরবনে পরপর দুর্ঘটনা
সম্প্রতি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে পরপর মৎস্যজীবীরা নিখোঁজ হয়ে যাচ্ছেন। বঙ্গোপসাগরের পাশাপাশি নদীতেও নৌকাডুবি হয়েছে।

The Sundarbans News: সুন্দরবনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বালিখাল বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক দরিদ্র পরিবারের দম্পতি মহেশ্বর মণ্ডল ও তাঁর স্ত্রী শিবানী মণ্ডল মাছ ধরতে গিয়েছিলেন। নিজেদের একটি ছোট নৌকা নিয়ে তাঁরা নদীতে গিয়েছিলেন। কিন্তু আচমকা নদী বক্ষে তীব্র ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে তাঁদের নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য একটি নৌকার মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি নিজেদের বোট নিয়ে তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, আপ্রাণ চেষ্টা চালিয়ে মহেশ্বরবাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, তাঁর স্ত্রী শিবানী মণ্ডল নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ মহিলাকে নিয়ে উদ্বেগ

এই ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং দ্রুত সেখানে দুর্যোগ মোকাবিলা দল (Disaster Management Team) পাঠানো হয়। দিনভর নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি ও উদ্ধার কাজ চালানো সত্ত্বেও শিবানী দেবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে রাত নেমে আসায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে বাধ্য হয়ে উদ্ধারকারী দল এদিনের মতো অভিযান স্থগিত করে ফিরে আসে। সূত্রের খবর, শনিবার সকাল সাতটা থেকে ফের উদ্ধারকার্য শুরু হবে। এই কঠিন পরিস্থিতিতে অসহায় পরিবারটির খোঁজ নিতে এবং তাঁদের পাশে এসে দাঁড়াতে দ্রুত ছুটে যান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপি (BJP) নেতা বিকাশ সর্দার এবং বিজেপি কর্মী-সমর্থকরা।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ডুবে যায় মৎস্যজীবীদের এক ট্রলার। সেই ট্রলারে ছিলেন ১৫ জন মৎস্যজীবী। নয় মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়। বাকি ছয় জন নিখোঁজ ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের মাছ ধরতে গিয়ে বিপত্তি ঘটে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
কয়েকদিন আগেই সুন্দরবনে নিখোঁজ হয়ে যান ১৫ জন মৎস্যজীবী।
কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে ট্রলার ডুবে যাওয়ায় নিখোঁজ হয়ে যান ১৫ জন মৎস্যজীবী। নয় জনের দেহ উদ্ধার হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kunal Ghosh: মদনের পর এবার কুণালও কি মমতার হাত ছাড়ছেন? বড় কথা বললেন বেলেঘাটার বিধায়ক
"আমার স্বামী সরকারি চাকরি করেন, আমি কি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাব?" প্রশ্নের উত্তর দিল নবান্ন