DA Hike: হাতে আর ৩ দিন, রাজ্য বাজেটে ভাগ্য ফিরবে রাজ্য সরকারি কর্মীদের? মুখ্যমন্ত্রীর মন্তব্যে বড় ইঙ্গিত

Published : Jun 19, 2026, 04:53 PM IST

বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ হতে চলেছে তিন দিন পর। মুখ্যমন্ত্রী ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দেওয়ায়, সরকারি কর্মীদের মধ্যে এই বাজেট ঘিরে ডিএ বৃদ্ধির প্রত্যাশা তুঙ্গে। কত টাকা বাড়বে বেতন?

PREV
15

তিন দিন পর রাজ্য বাজেট। বিজেপি সরকার গঠনের পর এই প্রথম বাজেট। এই নিয়ে সকল কর্মীদের মধ্যে উৎসাহ যত আছে ততটাই আছে আগ্রহ। কারণ অনেকেরই অনুমান, DA বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে বাজেটে।

25

এর আগে পয়লা জুন রাজ্যের নব নির্বাচিত মুখ্যনন্ত্রী সঙ্গে বৈঠক হয়েছিল। বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়ে ছিলেন, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএ নিয়ে।

35

সে সময় খোদ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনরা তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটা পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ-সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।

45

হাতে আর দুটো দিন। তারপর ২২ জুন পেশ হতে চলেছে বাজেট। অনেকেরই আশা এই বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর আনে চলেছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে, রাজ্য বাজেট তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে।

55

এদিকে মুখ্য়সচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, যে কোনও অফিশিয়াল ঘোষণার জন্য আগামী ২২ শে জুন ২০২৬ তারিখ পেশ করা হতে চলা রাজ্য বাজেট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories