জামাই ষষ্ঠী ২০২৬ (jamai sasthi 2026) উপলক্ষে মাছ, মাংস, ফল ও মিষ্টির সম্ভাব্য বাজারদর (market price), কেনাকাটার বাজেট এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ তথ্য এই গাইডে তুলে ধরা হয়েছে।
জামাই ষষ্ঠী ২০২৬ — এবছর জামাইষষ্ঠী পড়েছে ২০ জুন, শনিবার। ১৯ জুন রাত ১০টা ১৬ মিনিট থেকে ২০ জুন রাত ৮টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। উৎসবে কেনাকাটা শুরুর আগে একনজরে দেখুন জামাই ষষ্ঠী ২০২৬-এর বাজার দর। মাছ থেকে ফল , সবজি -সবেরই দাম উর্ধ্বমুখী।
210
মাছেভাতে বাঙালি
বাঙালির উৎসব ইলিশ ছাড়া অসম্পূর্ণ । ইলিশের দাম এবার আকাশছোঁয়া! বাজারে টাটকা ইলিশ মিলছে ১২০০–১৫০০ টাকা কেজি দরে। ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ৮০০ টাকা কেজিতে — জামাইয়ের পাতে ইলিশ দিতে এবার বেশ খরচ করতে হবে। শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামই কিছুটা বেশি।
বাকি মাছের দাম দেখুন
পমফ্রেট : আকার ও প্রজাতির ওপর নির্ভর করে প্রতি কেজি প্রায় ৬০০ – ৯০০ টাকার মধ্যে বিক্রি হয়।
তোপসে : সাধারণত প্রতি কেজি ৩০০ – ৪৫০ টাকার মধ্যে পাওয়া যায়।
পার্শে : আকার অনুযায়ী প্রতি কেজি ৪০০ – ৬০০ টাকার মধ্যে থাকে।
রুই : ২৫০ টাকা থেকে শুরু বড় রুই
310
আজকের ফলের বাজারদর (কলকাতা):
জামাই ষষ্ঠী মানেই যেতে হবে ফল বাজারে। আম থেকে কাঁঠাল- সবই প্রয়োজন জামাইয়ের ভুরিভোজের জন্য।
সাধারণ খাসির মাংস: প্রতি কেজি প্রায় ৬০০ টাকা - ৭০০ টাকা।
কচি পাঁঠার মাংস: প্রতি কেজি প্রায় ৭৫০ টাকা - ৮৫০ টাকা।
হাড় ছাড়া : প্রতি কেজি প্রায় ৯০০ টাকা - ১,০০০ টাকা।
কিমা / লিভার : প্রতি কেজি প্রায় ৪০০ টাকা - ৫০০ টাকা।
610
মুরগির মাংসর দাম
কাটা মুরগি (চামড়াসহ): প্রতি কেজি প্রায় ২১০ টাকা - ২৩৫ টাকা।
কাটা মুরগি (Skinless / চামড়া ছাড়া): প্রতি কেজি প্রায় ২৪০ টাকা - ২৬০ টাকা।
হাড় ছাড়া মাংস (Boneless Chicken): প্রতি কেজি প্রায় ২৮০ টাকা - ৩২০ টাকা।
চিকেন কিমা : প্রতি কেজি প্রায় ৩২০ টাকা - ৩৮০ টাকা।
দেশি মুরগি : প্রতি কেজি প্রায় ৩৮০ টাকা - ৪৫০ টাকা।
710
রেস্তোরাঁতে জামাই ষষ্ঠী
জামাই ষষ্ঠী স্পেশাল মেনু এবার রেস্তরাঁতেও — মিষ্টি দই, মালাই চমচম ও আম সন্দেশ-সহ থালি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আবার এই প্রবাদ খাটে- ফেলো কড়ি মাখো তেল। অর্থাৎ আপনি যেমন টাকা খরচ করতে পারবেন তেমনই আয়োজন করে দেবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
810
মিষ্টির দোকানে
মিষ্টির দোকানে জামাই ষষ্ঠী থিম স্পেশাল মিষ্টি — আম, লিচু, কাঁঠাল, আপেলের স্বাদে তৈরি বিশেষ মিষ্টির থালি এখন বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। আগেভাগে অর্ডার করুন। মিষ্টির দোকান বিশেষে দামও পরিবর্তন হয়।
910
তেরো পার্বনের অন্যতম
জ্যৈষ্ঠ মাসের শুক্লাষষ্ঠী তিথিতে পালিত জামাই ষষ্ঠী — বাংলার প্রাচীন তেরো পার্বণের অন্যতম এই উৎসবে ষষ্ঠীদেবীর পুজো করে জামাই ও বিবাহিত মেয়েকে আপ্যায়ন করেন শাশুড়িরা।
1010
জামাই ষষ্ঠীর বাজার দরের তালিকা সেভ করুন
জামাই ষষ্ঠী ২০২৬-এর বাজারদর, রেস্তরাঁ মেনু ও উৎসবের খুঁটিনাটি — সব খবর এক জায়গায়। বাজার করার আগে দামের তালিকাটি সেভ করে রাখুন!