
তৃণমূল কংগ্রেসের একটা সময় আইটি সেল সামলেছেন। পাশাপাশি মুখপাত্রের দায়িত্বেও সামলেছেন। ভোটেও দাঁড়িয়েছেন। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। তৃণমূল কংগ্রেস হারার পরে রাজ্য রাজনীতিতে অঘোষিতভাবে নির্বাসন নিয়েছেন। কিন্তু তারপরেও পিছু ছাড়েনি রাজনীতি। সম্প্রতি নিজের বিয়ের খবর সামনে এসেছে। বিয়ে এখনও হয়নি। কিন্তু তার আকেই দেবাংশুকে 'বাবা' বলে কার্তিক এসেছে তার বাড়িতে। সঙ্গে লম্বা খাবারের ফর্দ। আর সেই খবর নিজেই সোশ্যাল মডিয়ায় ফাঁস করেছেন দেবাংশু।
সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, 'সকালে উঠে দেখি সদর দরজায় কারা তাকে রেখে দিয়ে গেছেন! সিসিটিভিতে দেখলাম হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাইক নিয়ে এসে রাত্রি সাড়ে তিনটে নাগাদ এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন। তাদের চিনতে পারিনি।
কিন্তু যারাই করেছেন, তাদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লীজ!
বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো? 😕 যাই হোক, প্রভু এসেছেন যখন, তাকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।'
সঙ্গে কার্তিকের ছবিও পোস্ট করেছেন দেবাংশু।
দেবাংশুর কাছে কার্তিক ঠাকুর খেতে চেয়েছেন, 'ফিশ ফ্রাই/কাবাব, ফ্রায়েড রাইস/বাসন্তী পোলাও, কাতলা কালিয়া, চিকেন বা মাটন কষা, টমেটোর চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই, পান।' তবে ছোট্ট কার্তিক শুধু খাবারের ফরমাশ করেই খান্ত হয়নি যারা কার্তিক ফেলে গেছেন তাঁরা কার্তিকের মুখ দিয়ে দেবাংশুকে কৃপণও বলিয়ে নিয়েছেন। একটি পেপারে লেখা ছিল, 'জানি তুমি প্রচণ্ড কিপটে। তাই বলে কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করার চেষ্টা কোরো না যেন!'
যাইহোক এবার দেবাংশু কি করেন সেটাই দেখার। সোমবারই নিজের ফেসবুকে সম্পর্কের আপডেট দিয়েছেন দেবাংশু। তাঁর যে আশীর্বাদ হয়েছে তাও শোনাযাচ্ছে। আর সেই খবরের রেশ কাটতে না কাটতেই সোজা বাড়িতে হাজির হলেন কার্তিক। তবে শুধু দেবাংশুর বাড়িতেই নয়, কার্তিকের আগমণ হয়েছে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচীর বাড়িতেও এসেছেন কার্তিক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.