Debasish Kumar: খোশমেজাজে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। বলা চলে, তৃণমূল কর্মীদের প্রিয় ‘দেবাদা' (debasish kumar news)। প্রায় ১৫ ঘণ্টা ধরে আয়কর তল্লাশির পর, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার জানিয়ে দিলেন, তাঁর জয়ের মার্জিন আরও বাড়তে চলেছে (debasish kumar income tax raid)।
প্রসঙ্গত, শুক্রবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি এবং পার্টি অফিসে হানা দেন আয়কর বিভাগের কর্তারা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
একসঙ্গে রাসবিহারী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু হয়। এরপর বেলা বাড়তেই শ্বশুরবাড়িতেও তল্লাশি শুরু হয়। কিন্তু সরকারি আধিকারিকরা তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই জানালেন দেবাশিস। যা যা জিজ্ঞাসা করেছেন, তিনি সবকিছুরই জবাব দিয়েছেন ঠিকভাবে।
তবে বাড়ি এবং অফিসে আয়কর হানার পর, আখেরে উপকারই হয়েছে বলে জানাচ্ছেন রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। কারণ, এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের মার্জিন আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী তিনি।
প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি অভিযান চলার পর, রাত ৮টা নাগাদ পাঞ্জাবি-পাজামা পরে বাড়ির বাইরে বাইরে বেরিয়ে আসেন দেবাশিস কুমার। বেশ শান্তভাবেই সাংবাদিকদের তিনি বলেন, "রাসবিহারী কেন্দ্রের মানুষ এটার উত্তর দেবে। যা নথি ছিল, সব দেখানো হয়েছে। এই ঘটনায় আসলে জয়ের মার্জিন আরও বাড়ল। ওরা আগে বলুক কোন মামলা? আমি তারপর কাউন্টারে বলব।’’
এরপরেই রাসবিহারীর বিদায়ী বিধায়ক যোগ করেন, “যে অফিসাররা আজ এসছিলেন, তারা সকলে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। কোনওরকম সমস্যা হয়নি। হ্যাঁ, সময় লেগেছে। তবে সময় কেন লেগেছে, আশা করি সকলেই জানেন। এগুলো আর আমার বলার কোনও দরকার নেই। শুধু এটুকু বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার বিধানসভার ৯০% কভার করে ফেলেছি। তাই ১-২টো দিন আটকে রেখে আমার কিচ্ছু করতে পারবে না। আমি সারা বছর মানুষের পাশে থাকি। এক-দু’দিন আটকে ভোটের রাজনীতিতে দেবাশিস কুমারের কিচ্ছু করা যাবে না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.