শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঘনাচ্ছে দুর্যোগ, বৃষ্টির সতর্কতা জারি কোন কোন জেলায়?

Published : Sep 24, 2026, 06:53 AM IST

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

এত সময় এগিয়ে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তত শক্তিশালী হচ্চে। এর প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। বুধবারের পর আজ বৃহস্পতিবারেই বাড়বে বৃষ্টি। আগাম সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর।

25

হাওয়া অফিসে মতে, আজ একাধিক জেলায় জারি আছে সতর্কতা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

35

আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলতে হালতা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

45

আজ কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। সকাল থেকেই থাকবে দুর্যোগমূলক পরিস্থিতি। বৃষ্টির পাশাপাশি কোথাও বজ্রবিদ্যুৎ-র আশঙ্কা আছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট।

55

আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সব মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories