বাতিল হয়ে যাবে সমস্ত ১০ টাকার নোট! এমনই প্রশ্ন মুখে ঘোরাঘুরি করছে সাধারণ মানুষের কিন্তু কেন হঠাৎ এমন রব উঠেছে? সত্যিই কি বাতিল হয়ে যাচ্ছে ১০ টাকা? কতটা সত্যি এই খবর..
28
কতটা সত্যি এই খবর?
অটোতে উঠলেই আগে দিতে হয় খুচরো নইলে এমন খুচরো ফেরত আসে যা চলা দায় হয়ে পড়ে। বেশিরভাগ ১০ টাকাই এক্কেবারে ছেঁড়া বা মধ্যিখান থেকে জোড়ে লাগানো।
38
কী বলছে সাধারণ মানুষ?
অনেক সময় আবার ৩-৪ বার জোরা লাগানো কিছুটা পোড়া এমন নোট মিলছে খুচরো করাতে গেলে। কিছু বলতে গেলেই রেগে উঠছেন অটো বা রিকশা চালকেরা। বেশিরভাগেরই একই বক্তব্য “ হয় খুচরো দিন নয়, এই নোটই নিতে হবে, বাজারে খুচরো নেই"।
আর এতেই প্রশ্ন জাগছে, যে কেন এত খারাপ দশা খুচরো টাকার, তাতেই উত্তরে অনেকে বলেছেন “ এবার সমস্ত ১০ টাকার নোট উঠিয়ে দেবে বোধহয়।”
58
১০ টাকার নোট বাতিল?
এখন বহু টোটো, অটো বা রিক্সার ভাড়া স্ক্যানারের মাধ্যমে ইউপিআইতে দেওয়া যায়। কিন্তু সমস্ত অটো বা টোটোতে এই ব্যবস্থা নেই, ফলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।
68
কী বলছেন অটো চালকেরা?
বাজারে খুচরোর আকালে জেরাবার দমদমের স্টেশন থেকে নাগেরবাজারের অটো রুটের যাত্রীরা। খুচরো নিয়ে বেশিরভাগ দিনই তাঁদের প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়তে হয়। খুচরো দিতে নারাজ অটোচালকরা।
78
কেন এই অবস্থা?
অন্যদিকে অটোচালকদের দাবি “ যাত্রীরা যা দেয় আমরা তাই ফেরত দিচ্ছি, আলাদা করে কিছু নয়, আমাদের কাছে না থাকলে কীভাবে দেবু বলুন? , বেশিরভাগ যাত্রী ১০ টাকার সফরে ১০০ টাকার নোট ধরাচ্ছে”
88
রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে?
তবে টাকা বাতিল কি না এই প্রসঙ্গে সত্যিই কোনও খবর দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই এই নোটই এখনও বাজারে বহাল থাকছে বলে জানা যাচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.