আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আবহাওয়া পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে মোটামুটি একই স্তরে থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বড়সড় পরিবর্তন হবে না।
25
ফের কনকনে শীতের আমেজ?
হাওয়া অফিস সূত্রে খবর, খানিকটা পারদ নামলেও কনকনে ঠান্ডা ফের আর কোনও সম্ভাবনা আর নেই বলেও আপাতত আপডেট আবহাওয়া দফতরের। আগামী সাত দিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।
35
ফের বৃষ্টির পূর্বাভাস?
কোথাও বৃষ্টি হবে না। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে পরিষ্কার আকাশের সম্ভাবনা।
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। এই চার জেলায় সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
55
কলকাতার তাপমাত্রা
কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.