
Dev: তৃণমূলের ভরাডুবির পর মুখ খুললেন ঘাটালের সাংসদ দেব (MP Dev)। পশ্চিম মেদিনীপুরের দলের পরাজিত প্রার্থীদের পাশে বসে দেব একের পর এক কটাক্ষ করলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর সাংসদ-ভাইপো অভিষেককে। দেব স্বীকার করে নিলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান' (Ghatala Master Plan) নিয়ে মমতা-অভিষেক মিথ্য়া কথা বলেছিলেন। ঘাটালের সাংসদ সাফ জানান, ২০২৪ লোকসভায় তিনি প্রার্থী হতে চাননি। কিন্তু মমতা ও অভিষেক তাকে ভুল বুঝিয়ে দাঁড় করায়। ঘাটাল মাস্টার প্ল্য়ান নিয়ে মমতার কথা না রাখতে না পারা নিয়েও ক্ষোভ উগড়ে দেন সেখানকার তিনবারের সাংসদ।
দেব এদিন বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি পদত্যাগ করেছিলাম। সংসদের শেষ বক্তৃতাতেও ঠিক সেই কথাটাই বলেছিলাম। দিদিকে সাফ সাফ বলেছিলাম, আমি আর প্রার্থী হব না। বিদায় চেয়েছি।" এরপর ঘাটালের তৃণমূল সাংসদ বিস্ফোরণের সুরে বলেন, "আমি আর প্রার্থী হতে চাই না শুনে দিদি আর অভিষেক আমায় ডেকে বলেছিলেন, তুমি কী চাও। আমি বলেছিলাম আর মিথ্যা কথা বলতে পারব না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখন দিদি আর অভিষেক বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে...। তারপর আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, আবার আমায় ভুলিয়ে ভালিয়ে, পটিয়ে দলে নিয়ে আসে। এখন সেটা হল না। তারা কথা দিয়েছিলেন শুধু আমাকে নয়, ঘাটালের মানুষকে।"প্রসঙ্গত, ২০১৪, ২০১৯ ও ২০২৪- টানা তিনটি লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দেবের স্টারডম কাজে লাগিয়ে জিতে আসছে তৃণমূল। দেব এবার বেঁকে বসায় এই আসন নিশ্চিতভাবেই খোয়াতে চলেছে দিদির দল। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন এই ইস্যুতে কী বললেন দেব
নদী ঘেরা ঘাটাল এবং ঘাটাল লাগোয়ো এলাকাগুলিকে বন্যার হাত থেকে বাঁচাতে 'ঘাটাল মাস্টার প্ল্যান'-এর স্বপ্ন দেখিয়ে এই অঞ্চলে বছরের পর বছর ধরে ভোটে জিতে আসত তৃণমূল। দেব এদিন পরিষ্কার করে দিলেন, মমতা-অভিষেক রাজ্যবাসী ও ঘাটালের মানুষকে এটা নিয়ে ঠিক কত বোকা বানিয়েছেন। তবে শুধু 'ঘাটাল মাস্টার প্ল্যান'নয়, বিভিন্ন জেলা থেকে মমতা-অভিষেকের নানা মিথ্যা প্রতিশ্রুতির কথা সামনে আসছে। উত্তরবঙ্গের তৃণমূলের নানা নেতা প্রকাশ্যে বলছেন, দলের ভরাডুবির জন্য দায়ি অভিষেক বন্দ্য়োপাধ্যায়। অনেকে আবার বলছেন, মমতা যতবার মুখ খুলেছেন ততই তাদের ক্ষতি হয়েছে। তৃণমূলের নিতুতলার অনেকই আবার বলছেন, মমতা-অভিষেক ভোটপ্রচার করাতেই এই ভরাডুবি। কারণ মানুষ ওদের দেখলে নাকি উত্তেজিত হয়ে তৃণমূলের উল্টোদিকে ভোট দিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.