BJPর সম্ভাব্য মন্ত্রিসভা: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী! ২৬-২৭ জনের মন্ত্রিসভা গঠন হতে পারে বঙ্গে

Published : May 08, 2026, 03:12 PM IST
Amit Shah’s ‘Seetabhog Promise’ Resurfaces After BJP Bengal Win | Asianet Rewind

সংক্ষিপ্ত

BJP Government s Probable Cabinet: কলকাতায় অমিত শাহ। শনিবার শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মন্ত্রিসভা নিয়ে আলোচন শুরু হয়েছে। ২৬-২৭ জনের মন্ত্রিসভা তৈরি হতে পারে। 

কলকাতায় অমিত শাহ। শনিবার শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মন্ত্রিসভা নিয়ে আলোচন শুরু হয়েছে। মন্ত্রিসভা বাছাইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী বা পরিষদীয় দলনেতা কে হবেন তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে আজ।

 

মুখ্যমন্ত্রী কে?

এখনও পর্যন্ত রাজ্য বিজেপিতে যা গুঞ্জন তাতে মুখ্যমন্ত্রীর দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২০ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি এলেও তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সবথেকে বড় সমালোচক। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টানা ২বার হারানোর রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রাজ্যে মন্ত্রী কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে বিকেলের মধ্যেই শুভেন্দুর নামেই সিলমহর পড়তে পারে।

বঙ্গের মন্ত্রিসভা

বিজেপি সূত্রের খবর ২৬-২৭ জনের মন্ত্রিসভা তৈরি হতে চলেছে। সম্ভাব্য স্পিকার হতে পারেন তাপস রায়। মন্ত্রিসভায় থাকতে পারেন দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পল, রীতেশ তিওয়ারি, অর্জুন সিংরা। পানিহাটির অভয়ার মা আর রূপা গঙ্গোপাধ্যায়কেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এবার উত্তরবঙ্গের বিজেপির প্রার্থীদের বেশি গুরুত্ব দেওয়া গবে বলে শোনা যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে নিশীথ প্রামানিক, শঙ্কর ঘোষ-সহ কয়েকজনকে মন্ত্রী করা হতে পারে। তালিকাটা আরও দীর্ঘ হতে পারে।

উপমুখ্যমন্ত্রীর পদ

তৃণমূল জমানায় উপমুখ্যমন্ত্রীর পদ ছিল না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপমুখ্যমন্ত্রী রাখার প্রথা দেখা যায়। সেই কারণে মনে করা হচ্ছে বাংলাতেও এই পদ থাকবে। বিজেপি ২ জন উপমুখ্য়মন্ত্রী রাখতে পারে বলে শোনা যাচ্ছে। তবে দলের তরফে এখনও কিছুই বলা হয়নি। আজ বিকেলেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP: শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝালমুড়ি-রসগোল্লার স্টল! ব্রিগেডে প্রস্তুতি জোর কদমে
West Bengal CM announcement: পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? বড় ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ