
Dhupguri BJP News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হতেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের ধূপগুড়ি। ১৯৯৩ সাল থেকে ভারতে বসবাসকারী খোকন তালুকদার বিজেপির জয়ের আনন্দে নিজের মাথা ন্যাড়া করালেন। খোকন জানান, বাংলাদেশ থেকে মুসলিমরা তাঁদের তাড়িয়ে দেওয়ার পর তিনি ধূপগুড়িতে এসে বসতি গড়েন। সেই সময় থেকেই বুকে বিজেপির ব্যাজ নিয়ে ঘুরতেন তিনি। আর মনে প্রতিজ্ঞা করেছিলেন, যেবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে, সেবারই তিনি মাথা ন্যাড়া করবেন। সেই প্রতিজ্ঞা আজ পূরণ হল। বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রকাশ্যে বসে মাথা ন্যাড়া করান খোকন। তাঁর এই আবেগঘন মুহূর্ত দেখতে ভিড় জমান ধূপগুড়িবাসী।
শুধু তাই নয়, এদিকে জলপাইগুড়িতে বিজেপির বিপুল জয়ের পর আনন্দ চন্দ্র কলেজের চিত্র সম্পূর্ণ বদলে গেল। তৃণমূল পরিচালিত এই কলেজ চত্বরে বিজেপি কর্মী-সমর্থকরা গেরুয়া পতাকা লাগিয়ে এক প্রকার নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। গোটা এলাকা এখন 'রাম ভক্তদের' দখলে। তৃণমূলের অফিসে পদ্মের ঝান্ডা লাগালেন বিজেপি কর্মীরা। এতদিন ধরে বীরপাড়ার পুরোনো বাসস্ট্যান্ডে পরিত্যক্ত যাত্রী প্রতীক্ষালয়ের ওপরতলায় তৃণমূলের পার্টি অফিস চলত। সোমবার ক্ষমতা দখলের পথে এগোনো শুরু করতেই ওই পার্টি অফিসে ঝান্ডা লাগিয়ে দিলেন বিজেপি কর্মীরা।
অবশ্য বিজেপি কর্মীদের বক্তব্য, তাঁরা তৃণমূলের পার্টি অফিস দখল করেননি। কারণ ওই ঘরটি তৃণমূলের পার্টি অফিস নয়। সেটি একটি সরকারি ঘর। তৃণমূল সেটি দখল করে রেখেছিল। বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলীপ দাসের বক্তব্য, একটি সরকারি ভবন দখল করে রেখেছিল তৃণমূল। সেটি আমরা দখলমুক্ত করেছি। প্রসঙ্গত কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন দিলীপ। অবশ্য পরদিন তিনি ফের বিজেপিতে যোগদান করেন। এবার তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় তিনিই। তৃণমূলের ব্লক সহসভাপতি রাজীব মুখোপাধ্যায় বলেন, "আমি বাইরে রয়েছি তাই বিষয়টি জানিনা!"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.