Digha: মাইকিং করছিল প্রশাসন, তবু সমুদ্রে নামল পর্যটকরা! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন

Digha: মাইকিং করছিল প্রশাসন, তবু সমুদ্রে নামল পর্যটকরা! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন

Published : Sep 23, 2026, 05:48 PM IST

Digha: দফায় দফায় মাইকিং করে সচেতন করার কাজও চলছে। তার মধ্যেই গতকাল বিকেলে দিঘা থেকে আটজনের একটি দল মন্দারমনিতে ঘুরতে আসে। গোয়া বিচ রিসোর্টের সামনে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সমুদ্রের জোয়ারের জলে স্নান করতে নামেন তিনজন।

Digha: পূর্ব মেদিনীপুরের মন্দারমনিতে মর্মান্তিক দুর্ঘটনা। নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন পর্যটকরা। এই ঘটনায় এক শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন এক যুবক।

গত কয়েকদিন ধরেই প্রবল জলোচ্ছ্বাসের কারণে দিঘা, শংকরপুর ও মন্দারমণি উপকূলবর্তী সৈকতে পর্যটকদের সমুদ্রে নামার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দফায় দফায় মাইকিং করে সচেতন করার কাজও চলছে। তার মধ্যেই গতকাল বিকেলে দিঘা থেকে আটজনের একটি দল মন্দারমনিতে ঘুরতে আসে। মন্দারমণি কোস্টাল থানার কালিন্দী জিপি এলাকার গোয়া বিচ রিসোর্টের সামনে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সমুদ্রের জোয়ারের জলে স্নান করতে নামেন তিনজন। মুহূর্তের মধ্যে জলের তোড়ে তলিয়ে যান তাঁরা।

উদ্ধার হওয়া সাত বছরের শিশুটিকে বালিসাই বড় রাঙ্গুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আজ সকালে উদ্ধার হয়েছে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা বৃষ্টি শীল (১৮)-এর দেহ। তাঁর স্বামী সুমন শীল (২৪) এখনও নিখোঁজ। নিখোঁজ পর্যটকের খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

05:21Hurricane Polo: তীব্র বজ্রপাত, ২৬৫ কিমি প্রতি ঘণ্টায় হাওয়া! ভয়ঙ্কর Hurricane Polo-র তাণ্ডব
04:06Elephant Rescue: তিস্তার স্রোত থেকে উদ্ধার হস্তিশাবক, মায়ের কাছে ফিরতেই বকুনি! তারপর যা করল
05:32Humayun Kabir: ৫ ঘণ্টার পর ফের তলব! থানায় ঢোকার আগেই ফের বিস্ফোরক হুমায়ুন কবীর, এবার যা বললেন!
05:43BJP News: শারদ্বত বনাম পীযূষ! হঠাৎ কেন ক্ষোভে ফেটে পড়লেন দুজনে? স্বাস্থ্যমন্ত্রীর ওপর কেন এভাবে চটলেন বিধায়ক?
06:03Basirhat BJP Inner Clash: মাটিয়ায় বিজেপির অন্দরেই আগুন? ‘ডিম থেরাপি’র পর ঘরছাড়া দুই নেতা
10:54World Rhino Day-তে আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারী, চরম হুঁশিয়ারি চোরা শিকারীদের
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
03:47Bhangar College Chaos: ভাঙড়ের কলেজে পুলিশের লাঠিচার্জ, ABVP-SFI মার-পাল্টা মার, দায় কার!
03:53Malda News : বসতবাড়িতে মোবাইল টাওয়ারের প্রতিবাদে পুরাতন মালদায় পথ অবরোধ
Read more