Elephant Rescue: তিস্তার স্রোত থেকে উদ্ধার হস্তিশাবক, মায়ের কাছে ফিরতেই বকুনি! তারপর যা করল

Elephant Rescue: উদ্ধারের পর সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ছোট্ট হাতিটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। সন্তানকে ফিরে পেয়েই ছুটে আসে মা হাতি। প্রথমে যেন রাগে বকুনি, তারপর দু’এক ঘা। কিন্তু সেই রাগের আড়ালেই ছিল গভীর মমতা।

Share this Video

Elephant Rescue: সিকিমে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে উত্তাল তিস্তা নদী। তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল এক ছোট্ট হস্তিশাবক। সেই সময় প্রাণের ঝুঁকি নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে দেখতে পান একদল মৎস্যজীবী। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। পরে বন দপ্তরের কর্মীদের সহযোগিতায় তিস্তার ভয়ঙ্কর স্রোত থেকে উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে। উদ্ধারের পর সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ছোট্ট হাতিটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। সন্তানকে ফিরে পেয়েই ছুটে আসে মা হাতি। প্রথমে যেন রাগে বকুনি, তারপর দু’এক ঘা। কিন্তু সেই রাগের আড়ালেই ছিল গভীর মমতা। কিছুক্ষণ পরেই নিজের শুঁড় দিয়ে সন্তানকে আদর করে, তিস্তার জলে স্নান করিয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় মা হাতি। এরপর ফের শুরু হস্তিশাবকের দুষ্টুমি! তিস্তার জলে নেমে ডুব, জল ছিটানো আর খুনসুটিতে মেতে ওঠে সে। মৎস্যজীবীরা তাকে আটকাতে এগিয়ে যেতেই ছোট্ট শুঁড় দিয়ে এক ব্যক্তির গলা জড়িয়ে ধরে হস্তিশাবকটি। মায়ের বকুনি, উদ্ধারকারীদের মানবিক উদ্যোগ এবং হস্তিশাবকের এই মিষ্টি দুষ্টুমি, সব মিলিয়ে মুহূর্তগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Related Video