Dilip Ghosh: উপ-মুখ্যমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ (deputy cm of west bengal)। কার্যত, বুঝিয়ে দিলেন বিজেপি কখনোই বাঙালির প্রিয় মাছ-ভাতের বিরোধিতা করেনি এবং করবেও না। উল্টে বিজেপির উদ্যোগেই আয়োজিত হল মাছ উৎসব (dilip ghosh news today)।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, শিক্ষামন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ।
তারপরের দিন রবিবার। আর তাই বিজেপির উদ্যোগে আয়োজিত হল মাছ উৎসব। সেখানে অংশ নেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনা বিজেপি প্রার্থী তাপস রায়। যিনি আবার মন্ত্রী হওয়ার দৌড়েও আছেন।
সেই অনুষ্ঠানে এসেই দিলীপ ঘোষ জানালেন, “অন্ধ্রপ্রদেশ নয়। বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি। গত ১৫ বছর ধরে বাংলাকে মাছ উৎপাদনে স্বনির্ভর করতে পারেনি তৃণমূল সরকার। তাই ক্ষমতায় এসে প্রথমেই বাঙালিকে প্রিয় মাছ-ভাত খাওয়াচ্ছেন আমাদের দলের কর্মীরা।" তাপস রায় আবার বলছেন, “বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ আসে বলে বাঙালিরা মাছ-ডিম খেতে পায়।"
প্রসঙ্গত, নির্বাচনের আগে এই মাছ-ভাত ইস্যুতে বেশ সরগরম ছিল রাজ্য রাজনীতি। এবার তাই সরকারে এসেই বিজেপির বিরুদ্ধে চালানো সেই তত্ত্বকে ভুল প্রমাণ করতে মরিয়া বিজেপি নেতারা।
সেই কারণেই শনিবার, নতুন সরকারের শপথ গ্রহণের পরেই রবিবার দিন, আমহার্স্ট স্ট্রিটে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত হয় মাছ উৎসব। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই রাজ্যের বিদায়ী তৃণমূল সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সরব হন পশ্চিমবঙ্গের নতুন উপ-মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.