
সরকার বদলের পরই ভোলবদল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)র। এতদিন টালবাহানার পর এবার SSC কর্তৃপক্ষ ২০১৬ সালের SSC পরীক্ষাহর ওএমআর (OMR) শিট প্রকাশ করতে চলছে। সূত্রের খবর, প্রথণ নবম ও দশম শ্রেণির ওএমআর শিট প্রকাশ করা হবে। তারপরই একাদশ ও দ্বাদশ শ্রেণিরটার প্রকাশ করা হবে। তারপরই পর্যায়ক্রমে গ্রুপ সি, ডি-এর ওএমআর শিট প্রকাশ করবে SSC।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। আদালতের পর্যবেক্ষণ ছিল যাবতীয় দুর্নীতির আখড়া হল ওএমআর শিট। আদালতের নির্দেশ না মানা হলে, মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি হবে আগামিকাল, সোমবার। কিন্তু তার আগেই SSC-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতেই জানান হয়েছে SSC পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করা হবে।
SSC-এর ওয়েবসাইটেই ওএমআর শিট আপলোড করা হয়েছে। প্রাথমিকভাবে নিজেদের রোল নম্বর দিয়েই ওএমআর সিট দেখা যাবে।
যোগ্য শিক্ষখ-শিক্ষিকা ও অনশনকারী মঞ্চ-এর আহ্বায়ক সুমন বিশ্বাস রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি শুভেন্দুকে প্রিয় বন্ধু বলেও সম্বোধন করেছেন। বলেছেন, '২৬ হাজার চাকরিহারাদের মধ্য়ে বৈধ্য চাকরিহারাদের ল দীর্ঘ লড়াইয়ে পাশে থাকার জন্য আপনাদের প্রণাম ও কৃতজ্ঞতা। আপনানা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে SSC গতকাল ২০১৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারীদের ওএমআর প্রকাশ করছে সরকারিভাবেয বাকিদেরও প্রকাশ করা হবে। আমরা ধন্যবাদ জানাই পরিবর্তনের সরকার পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য জননেতা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে।'
আন্দোলনকারীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা SSC কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। একটি সাংবাদিক বৈঠকও করবে। ১৩ মে করুণাময়ী মোড়ে শান্তিপূর্ণ জমায়েত হবে। তাঁরা SSC-র চেয়ারম্যান সীদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।