Dilip Ghosh: 'ফুটফুটে ফর্সা', প্রচারে ফের বেফাঁস দিলীপ, 'বোধহয় পছন্দ করেন', কটাক্ষ জুনের

Published : Apr 09, 2026, 09:15 AM IST

Dilip Ghosh Election News: ভোটবঙ্গে ক্রমশ চড়চড়িয়ে বাড়ছে রাজনৈতিক উষ্ণতার পারদ। আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত বঙ্গ রাজনীতি। আর এবার তৃণমূল সাংসদ জুন মালিয়ার নাম না করে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কী বলেছেন? 

PREV
15
দিলীপ ঘোষ বনাম জুন মালিয়ার তরজায় তপ্ত মেদিনীপুরের রাজনীতি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ৃ-এর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। জোরকদমে চলছে শাসক-বিরোধী উভয় শিবিরেরই প্রচার। আর এই প্রচারের ময়দানেই জন্ম নিচ্ছে শাসক-বিরোধী নেতাদের মুখ থেকে নানা অপশব্দ। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বেশ শোরগোল। সোশ্যাল মিডিয়াতেও চলছে টিপ্পনীর মেলা। কী বললেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

25
দিলীপের নিশানায় তৃণমূলের জুন

ভোটের প্রচারে খড়গপুরের প্রকাশ্য সভা থেকে মেদিনীপুরের তৃণমূল সাংসদের (জুন মালিয়া) নাম না করে তাকে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তার এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাবল মিডিয়ায় ছড়াতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যা নিয়ে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ জুন মালিয়া। বুধবার খড়গপুরের প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে, ‘’খানে ফুটফুটে, ফর্সা একজন সাংসদ হয়েছেন। দেখেছেন? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। স্ট্রিট ডান্স হয়েছে মনোনয়নের দিন।'' 

35
জুন সম্পর্কে আর কী কী বলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

এখানেই না থেমে জনসভা থেকে তিনি আরও বলেন যে, ‘’দু'জন মিলে নেচেছেন। প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সাংসদ। ডান্স দেখুন ফ্রিতে, ব্যাস কিছু চাই না।" দিলীপের এমন মন্তব্য দর্শকদের মধ্যে হাসির রোল শোনা যায়। একজন টিপ্পনি করেন, "দাদা খড়গপুরে গঙ্গাজল ছিটোতে হবে।"

45
পাল্টা জুনের নিশানায় দিলীপ ঘোষ

অন্যদিকে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিতে ভোলেননি তৃণমূল সাংসদ জুন মালিয়া। তিনি বলেন যে, ‘’এই কথাগুলি যখন বলেছেন উনি, বৌদি ছিলেন পাশে? দিলীপপদাকে আমি যথেষ্ট সম্মান করি। ওঁর মুখ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। উনি যদিও অপমানসূচক কিছু বলেননি। ফুটফুটে, ফর্সা বলেছেন। উনি এর আগেও বলেছেন, জুন মালিয়াকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি, দিলীপদা আমাকে পছন্দ করেন। তবে এইটুকু বলব যে, ডান্স করাতে তো কোনও প্রবলেম নেই।''

55
দিলীপকে রাজনৈতিক আক্রমণ জুনের

জুন মালিয়া এই বিষয়ে আরও বলেন যে, ‘’ওঁদেরই দলের মুখ্যমন্ত্রী, অসমে হিমন্ত বিশ্ব শর্মারথেকে কম ডান্স করেছি আমি। অন্য কিছু বলুন, রাজনৈতিক কিছু বলুন। আমি ফুটফুটে ফর্সা বা আমি মনোনয়নের সময় কর্মীদের সঙ্গে ডান্স করলাম, এগুলো রাজনৈতিক কথা নয়। দিলীপদার কাছ থেকে এধরনের কথা প্রত্যাশা করি না। উনি একজন পোড় খাওয়া রাজনৈতিক মানুষ। সুতরাং, লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories