MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: ভোররাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather: ভোররাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather: লক্ষ্মীবারে ভোররাত থেকে বৃষ্টিতে ভিজেছে শহর থেকে শহরতলি। যারফলে চৈত্রের শেষবেলায় বেশ মনোরম আবহাওয়া। রাতভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রাও নেমেছে অনেকটা। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Apr 09 2026, 06:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
কলকাতায় আজকের আবহাওয়ার আপডেট ও বৃষ্টির খবর
Image Credit : stockPhoto

কলকাতায় আজকের আবহাওয়ার আপডেট ও বৃষ্টির খবর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আজ ঝড় বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির স্পেল। ঝড়-বৃষ্টিতে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি থাকবে। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুত সহ তীব্র বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
অক্ষরেখার প্রভাবে বৃষ্টি
Image Credit : Gemini AI

অক্ষরেখার প্রভাবে বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অক্ষরেখা। ওড়িশার ও তেলেঙ্গানার ওপরেও রয়েছে এই অক্ষরেখা। এর টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ফলে সমুদ্র উত্তাল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে ষাট কিলোমিটার বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘন্টায়।

Related Articles

Related image1
Lunar Transit: সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে, চন্দ্রের ধনুতে গাজকেশরী যোগ, ভাগ্য খুলছে এই ৫টি রাশির
Related image2
DC vs GT: অমার্জনীয় ভুল ডেভিড মিলারের, নাটকীয় ম্যাচে শেষ বলে জয় গুজরাটের
37
দক্ষিণঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ?
Image Credit : Asianet News

দক্ষিণঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ?

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার রাত থেকেই মেঘলা আকাশ ঝড় বৃষ্টি শুরু। সন্ধ্যায় কালবৈশাখীর দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৮০ কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশকিছু জেলাতে।

47
 দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Gemini AI

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি ও রবিবার এবং সোমবার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।

57
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : X

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ কালবৈশাখী ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার পর্যন্ত। কালবৈশাখীর সম্ভাবনা পাঁচ জেলায়। সম্ভাবনা বেশি থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। 

67
সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
Image Credit : IMD

সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ছিল হাওয়া। শুক্রবার শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তাপমাত্রা সামান্য বাড়বে।

77
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকাল থেকেই মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। কালবৈশাখীর সম্ভাবনা।বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া।

কলকাতার তাপমান- আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৫ শতাংশ।  

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Falta Repoll: ফলতায় চলছে ভোট, তালাবন্ধ জাহাঙ্গীরের বাড়ি! কোথায় পালালেন পুস্পা?
Recommended image2
Senior Citizen Card: এবার রাজ্যের প্রবীণরাও পাবেন সিনিয়র সিটিজেন কার্ড! এর সুবিধা ও কীভাবে মিলবে, রইল বিস্তারিত
Recommended image3
Kanyashree Scheme: খারাপ খবর! আর মিলবে না কন্যাশ্রীর ২৫ হাজার! বন্ধ হতে চলেছে প্রকল্প? নয়া আপডেট
Recommended image4
Bekar Bhata: জুনেই মিলবে বেকার ভাতা, কোথায় কীভাবে আবেদন করবেন? কী নথি লাগবে?
Recommended image5
Free Travel For Women: বিনামূল্যে বাসে ভ্রমণ করতে হলে মহিলাদের প্রয়োজন পিংক কার্ড, কীভাবে বানাবেন?
Related Stories
Recommended image1
Lunar Transit: সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে, চন্দ্রের ধনুতে গাজকেশরী যোগ, ভাগ্য খুলছে এই ৫টি রাশির
Recommended image2
DC vs GT: অমার্জনীয় ভুল ডেভিড মিলারের, নাটকীয় ম্যাচে শেষ বলে জয় গুজরাটের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved