'তোলাবাজির মধুতে আসক্ত'! BJP নেতা কর্মীদের তোলাবাজি ইস্যুতে জিরো টলারেন্স নীতির কথা মনে করালেন দিলীপ ঘোষ

Published : Aug 02, 2026, 06:24 PM IST

Dilip Ghosh warning BJP workers: তোলাবাজি নিয়ে এবার সরব মন্ত্রী দিলীপ ঘোষ! দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘জ়িরো টলারেন্স’ নীতি মনে রাখতে হবে সবাইকে। জানুন বিস্তারিত।

PREV
18
শমীকের পর এবার সরব দিলীপ

তোলাবাজির অভিযোগ নিয়ে দলের একাংশকে প্রকাশ্যেই কড়া বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। শমীক ভট্টাচার্যের পর এ বার একই সুরে সতর্ক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তোলাবাজি নিয়ে নিয়ে তিনি বিজেপি কর্মীদের কড়া হুঁশিয়ারি দেন।

28
‘জ়িরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করালেন মন্ত্রী

সরকারের তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা মনে করিয়ে দিয়ে দিলীপ স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের কাজে যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে না। এর আগে বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যও তোলাবাজি নিয়ে বিজেপি কর্মীদের সতর্ক করেছিলেন।

38
পুরনো তোলাবাজদের নতুন আশ্রয়ের অভিযোগ

দিলীপের অভিযোগ, তৃণমূল আমলে দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন যাঁরা, পালাবদলের পর তাঁরাই এখন বিজেপি নেতানেত্রীদের কাছাকাছি আসার চেষ্টা করছেন। তাঁর কথায়, তোলাবাজি সংস্কৃতি এত সহজে মুছে যাবে না। দিলীপ ঘোষ স্পষ্ট করে বলেন, 'তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে, তা ভাবার কোনও কারণ নেই। দুর্নীতিবাজেরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে।'

48
দলের নেতাদের নিয়েই উদ্বেগ প্রকাশ

মন্ত্রীর দাবি, দলের বেশ কয়েক জন নেতা এই প্রভাব এড়াতে পারছেন না। তাঁর ভাষায়, নতুন এই ‘মধুতে’ আসক্ত হয়ে পড়ছেন কেউ কেউ। দিলীপ বলেন, 'আমাদের অনেক নেতা আছেন, যাঁরা নতুন এই (তোলাবাজি) মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন।'

58
নাম না-করে নিশানায় নতুন বিধায়করা

সরাসরি নাম না নিয়েই দিলীপ ইঙ্গিত দেন, ক্ষমতার স্বাদ পাওয়া কিছু নতুন বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজেরা, যার জেরে বদলে যাচ্ছে তাঁদের চালচলন ও কথাবার্তা।

68
নজরদারির কথা মনে করালেন দিলীপ

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দলীয় নেতৃত্ব সব কিছুর উপর নজর রাখছে। তাঁর হুঁশিয়ারি, ছ’মাস পরে দল সব হিসেব বুঝে নেবে।

78
পরিবর্তনের কারণ ভুলতে নারাজ মন্ত্রী

দিলীপের বার্তা, মানুষ কেন রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছেন, তা যেন দলের কেউ ভুলে না যান। প্রত্যেকের দায়িত্ব তোলাবাজদের থেকে দূরে থেকে অন্যায়ের বিচার করা, বলেন তিনি।

88
শমীকের ‘ডিম থেরাপি’ মন্তব্যও আলোচনায়

এর আগে শনিবার এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নিচ্ছেন। ‘বিচ্যুতি’ কিছু জায়গায় আছে বলে স্বীকার করে তিনি আরও ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন এবং ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারিও দেন। তাঁর কথায় এবার ডিম উল্টো দিকেও পড়তে পারে!

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories