অন্নপূর্ণা ভাণ্ডার: অগস্টে ৩,০০০ টাকা কবে মিলবে? দিন ঘোষণা, এবার এই উপভোক্তারাই টাকা পাবেন

Published : Aug 02, 2026, 04:49 PM IST

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট কিস্তি কবে ঢুকবে অ্যাকাউন্টে? কত টাকা পাবেন, কী ভাবে স্ট্যাটাস চেক করবেন, কেন টাকা আটকাতে পারে— সব তথ্য জেনে নিন এক জায়গায়।

PREV
110
অগস্টের কিস্তি নিয়ে সুখবরের অপেক্ষায় উপভোক্তারা

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের টাকা কবে ঢুকবে, তা নিয়ে চরম আগ্রহের মধ্যে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা। কবে টাকা আসবে এবং কী ভাবে স্ট্যাটাস চেক করা যাবে, তা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।

210
লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে নতুন প্রকল্প

তৃণমূল সরকারের আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জায়গায় চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগে তফসিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসে ১,২০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলারা ১,০০০ টাকা পেতেন। অন্নপূর্ণা ভাণ্ডারে সব যোগ্য মহিলাদেরও ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

310
কবে ঢুকবে টাকা?

অগস্ট ২০২৬-এর কিস্তি অগস্টের প্রথম সপ্তাহেই যাচাই হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানা যাচ্ছে। জুলাই মাসেও যোগ্য মহিলাদের ব্যাঙ্কে টাকা দেওয়া হয়েছিল। তবে কিছু জটিলতা আর ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সব যোগ্য মহিলারা পাননি।

410
কত টাকা পাবেন উপভোক্তারা?

প্রতি মাসে উপভোক্তারা আর্থিক সাহায্য হিসাবে পাবেন ৩,০০০ টাকা করে। সাধারণ ও তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রত্যেক মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

510
বিজেপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি

এই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা, যা লক্ষ্মীর ভান্ডারের জায়গা নিয়েছে। আগের প্রকল্পে সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত পেতেন উপভোক্তারা। এই প্রকল্পে তার প্রায় ডাবল টাকা দেওয়া হচ্ছে।

610
কী ভাবে স্ট্যাটাস চেক করবেন?

রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগইন করে অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ অপশনে গিয়ে স্ট্যাটাস জানা যাবে। আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরাসরি ক্রেডিট যাচাই করা সম্ভব।

710
হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি

সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন— ১৮০০-৩৪৫-৫৫০৫ (টোল ফ্রি), সিএম কানেক্ট গ্রিভান্স সেল— ১৯৭১ বা ১৮০০-৩৪৫৬-৮৫১, দুয়ারে সরকার হেল্পলাইন— ০৩৩-২২১৪৩৫২৬। তবে যে কোনও নম্বরে ফোন করার আগে অফিশিয়াল পোর্টালে তা যাচাই করে নেওয়াই ভাল।

810
টাকা না ঢোকার সম্ভাব্য কারণ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকা বা ডিবিটি চালু না থাকা, আবেদনপত্রে নামের বানান গরমিল, একই মোবাইল নম্বরে একাধিক আবেদন থাকা কিংবা একাধিক অ্যাকাউন্টের মধ্যে বিভ্রান্তি— এগুলিই মূলত টাকা না ঢোকার প্রধান কারণ হতে পারে।

910
কারা এই প্রকল্পের জন্য অযোগ্য?

সরকারি কর্মী বা পেনশনভোগী, আয়করদাতা কিংবা তাঁদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ভুয়ো জাতি শংসাপত্র বা জাল প্রতিবন্ধী শংসাপত্র জমা দিলে আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে।

1010
যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে টাকা আটকে থাকতে পারে

আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথির দুয়ারে-দুয়ারে (ডোর-টু-ডোর) যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপভোক্তারা টাকা হাতে পাবেন না বলেই জানানো হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories