Mamata Banerjee: ৭০-১০০টা সিটে এগিয়ে, সেটা বলছে না, সূর্যাস্তের পর তৃণমূল জিতবে: মমতা

Published : May 04, 2026, 01:18 PM IST
Do not leave Counting Area  you would win after sunset Mamata Banerjee Tells Party Agents

সংক্ষিপ্ত

বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্রায় ২০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল এগিয়ে রয়েছে ৯১টি আসনে। দিকে দিকে বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে মাতছেন। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোগ গণনা খুব ধীর গতিতে চলছে। অন্তত ১০০ আসনে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে।

বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্রায় ২০০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল এগিয়ে রয়েছে ৯১টি আসনে। দিকে দিকে বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে মাতছেন। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোগ গণনা খুব ধীর গতিতে চলছে। অন্তত ১০০ আসনে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় মমতা দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়তে অনুরোধ করেছেন। তিনি বলেন, "দয়া করে গণনা কেন্দ্র ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি কালকে থেকেই বলছি, প্রথম দু-তিন রাউন্ড ওরা ওদেরগুলো আগে দেখাবে। আমাদের গুলো পরে দেখাবে। প্রায় ১০০ জায়গায় ভোট গণনা দুই বা তিনটি রাউন্ডের গণনার পরেই বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ধরা পড়েছে, সাতটা মেশিনে কোনও মিল নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে।'

 

 

এরপরেই মমতা বলেন, "৭০ থেকে ১০০টা সিট আছে, যেখানে আমরা এগিয়ে আছি। সেগুলি বলছে না। মিথ্যে খবর খাওয়াচ্ছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো করছে। পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। পার্টির কাউন্টিং এজেন্ট ও কর্মীদের বলব মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। যদিও মাত্র তিন বা চারটি রাউন্ডের গণনা শেষ হয়েছে, কিন্তু মোট গণনার রাউন্ড সংখ্যা হলো ১৪ থেকে ১৮টি। শেষমেশ জয় আপনাদেরই হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।"

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rudranil Ghosh: শিবপুরে গো-হারা হারছে তৃণমূল! বিপুল ভোটে জিততে পারেন বিজেপির রুদ্রনীল ঘোষ
Kolkata Police Restrictions: আজ কখন কলকাতায় হবে বিজয় মিছিল বা জন সমাগম? কী জানাল পুলিশ