Kolkata Police Restrictions: আজ কখন কলকাতায় হবে বিজয় মিছিল বা জন সমাগম? কী জানাল পুলিশ

Published : May 04, 2026, 01:16 PM IST
Bengal Assembly Election 2026 Results Live Results tmc bjp Who is ahead where and who is trailing

সংক্ষিপ্ত

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলায় ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ফলাফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার আশঙ্কায় কলকাতা পুলিশ আজ কোনও বিজয় মিছিল বা জন সমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা ৫ মে থেকে শর্তসাপেক্ষে শিথিল করা হবে।

বাংলায় বিজেপির হাওয়া। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্যে ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর ৮৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। BGPM,AJUP,AISF ও সিপিএম- একটি করে আসনে এগিয়ে রয়েছে। এই রিপোর্ট থেকে স্পষ্ট এগিয়ে আছে বিজেপি। আপাতত রাজ্যে করা যাবে না কোনও বিজয় মিছিল, জন সমাগম। কলকাতা পুলিশের পক্ষ থেকে কয়টি নির্দেশ জারি হয়েছে।

  • প্রথমত, আজ কলকাতা পুলিশের এলাকায় কোনও ধরনের বিজয় মিছিল, জন সমাগম করা যাবে না। এমনকী, করা যাবে না উদযাপন। এই নির্দেশ সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর জন্য প্রযোজ্য।
  • দ্বিতীয়ত, ৫ মে থেকে বিজয় মিছিল করা যাবে। তবে, সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জের অনুমতি লাগবে। সেই মতো নিয়ম মেনে চলতে হবে।
  • কোনও নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • সমস্ত থানার প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমে তা প্রচার করার কথাও বলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভোটের ফলাফল বেরনোর পর পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। রাজনৈতিক হামলার আশঙ্কা আছে। তাই বিজয় মিছিল নিয়ে এত কড়াকড়ি। ইতিমধ্যে বিজয় মিছিল না করার জন্য বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। তেমনই এই বিষয় মুখ খুলেছেন বিজেপি শুভেন্দু অধিকারী। তিনি আজ সকলকে শান্তি রাখার পরামর্শ দিয়েছেন সকলকে। তিনি দলীয় কর্মীদেরও ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কুকুররে পায়ে কামড়ায় না। কোনও হংসায় যাবেন না। এগুলোর মধ্যে যাবেন না। বাংলা শান্তি চায়। আর সেই কথার রেশ ধরেই আজ কলকাতা পুলিশের কমিশনারও আজ বিজয় মিছিলে বারণ করলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Riju Dutta: কপালে গেরুয়া টিপ পরে শুভেন্দু-শমীককে কী নিয়ে সতর্ক করলেন ঋজু দত্ত? দেখুন
'২২০ থেকে ২২৩টা আসন পাওয়ার কথা ছিল!' ফল প্রকাশের ২০ দিন পরেও হার মানতে নারাজ মমতা