ডোমিসাইল সার্টিফিকেট কী? এটি কীভাবে আবেদন করতে হয় - রইল বিস্তারিত তথ্য

Published : Feb 08, 2026, 06:22 PM IST
 up sir voter list revision lucknow ghaziabad maximum names deleted 2026

সংক্ষিপ্ত

Domicile Certificate: SIR-এর জন্য রাতারাতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডোমিসাইল সার্টিফিকেট। কিন্তু এটি কীভাবে আপনি হাতে পাবেন, তারই বিস্তারিত তথ্য রয়েছে এখানে। 

 

SIR-এর জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হল ডোমিসাইল সার্টিফিকেট। নির্বাচন কমিশন শনিবার রাজ্যকে জানিয়ে দিয়েছে নির্ধারিত ১১টি নথির পাশাপাশি গণ্য করা হবে ডোমিসাইল সার্টিফিকেটও। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে আরও বলা হেছে, জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই করা শংসাপত্রই গ্রহণ করা হবে। অন্য কারও সই করা সার্টিফিকেট বা নথি গ্রাহ্য করা হবে না।

ডোমিসাইল সার্টিফিকেট কী?

ডোমিসাইল সার্টিফিকেট হল আবাসিক শাংসাপত্র। একটি একটি সরকারি নথি। এটির জন্য আবেদনকারীকে একটি নির্দিষ্ট সময়ের মধ্য়ে সংশ্লিষ্ট রাজ্যে বসবাস করতে হবে। রাজ্য ও কেন্দ্রে শাসিত অঞ্চল ভেদে তা আলাদা হয়। এই সার্টিফিকেটের জন্য একটি রাজ্যে নূন্যতম ৩ বছর ও সর্বোচ্চ ১৫ বছর বাস করতে হবে।

আবেদনের নিয়ম

আবেদন করার জন্য আবেদনকারীকে স্ব-ঘোষণাপত্র-সহ এটি পুরাণ করতে হবে। স্থায়ী ঠিকানা নিয়ে আবেদন করতে হবে। পরিচয়পত্র হিসেবে আধার, প্যান কার্ড ও ভোটার আইডি দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। ঠিকানা নিশ্চিত করতে প্রামান্য নথি হিসেবে ব্যাঙ্কের পাসবই, ভাড়াটেদের জন্য সেখানকার নথি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেটের বিলও চলবে।

আবেদনের স্থান

যে রাজ্যের বাসিন্দা আপনি সেই রাজ্যেই আবেদন করতে হবে। অনলাইন/অফলাইন- দুটি প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন করা যায়। তহসিলদার অফিস, রাজস্ব অফিস, জেলা ম্যাজিস্ট্রেট অফিস অথবা মহকুমা ম্যাজিস্ট্রেট, কালেক্টর বা ডেপুটি কালেক্টর অফিস, নাগরিক পরিষেবা কর্নার বা রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার অফিসেও প্রয়োজনীয় নথিগুলি নিয়ে করা যায় আবেদন। তবে এটির জন্য জন্য অনেক সময় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু এই রাজ্য ডোমিসাইল সার্টিফিকেটের জন্য় কত টাকা নিচ্ছে বা নেবে তা এখনও স্পষ্ট নয়। কিছু রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এটি বিনামূল্যে বিলি করা হয়। এটির জন্য আলাদা একটি অ্যাপও রয়েছে। 

 

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হল এই কার্ডের বাধা
Humayun Kabir: যার সঙ্গেই জোট হোক যত আসনে প্রার্থী দেবেনই বলে ঘোষণা হুমায়ুন কবীরের, একমাত্র যাকে মানবেন নেতা