Election Commission On SIR Update: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় গাফিলতির অভিযোগ। এবার রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিশদ জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে রাজ্যের সাত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনেই থেমে থাকেনি কমিশন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকেও চিঠি পাঠানো হয়েছে।
28
বিষয়টি নিয়ে ঠিক কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
কমিশন সূত্রে খবর, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং পূর্ব, ফরাক্কা, সামশেরগঞ্জ ও ডেবরা বিধানসভা এলাকার এইআরওদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসআইআর-সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ নথি গ্রহণ ও অনুমোদনের অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিশনের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকরা ভোটারদের জমা দেওয়া তথ্য সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও তা সিস্টেমে আপলোড ও অনুমোদন করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে অযোগ্য বা ত্রুটিপূর্ণ আবেদনও সংশোধনমূলক ব্যবস্থা ছাড়াই গ্রহণ করা হয়েছে বলে দাবি। এতে কমিশনের নির্দিষ্ট নির্দেশ অমান্য হয়েছে বলেই মত কমিশনের।
58
বিষয়টি নিয়ে কী বলেছে কমিশন?
এর আগেই কমিশন জানিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় ‘সুপার চেকিং’ চালানো হচ্ছে। রোল অবজারভার ও মাইক্রো অবজারভারদের মাধ্যমে আপলোড হওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুনানি পর্ব শেষ হলেও তথ্য আপলোডের ধাপে কড়া নজরদারি বজায় রয়েছে। সেই পর্যালোচনাতেই একাধিক গরমিল ধরা পড়ে।
68
কমিশনের স্পষ্ট বার্তা
সূত্রের খবর, কমিশন স্পষ্ট জানিয়েছে, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট এইআরওদের প্রথমে সাসপেন্ড করা হয়েছে।
78
বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে প্রশাসনিক শুদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশন যে কঠোর অবস্থান নিয়েছে, এই পদক্ষেপ তারই ইঙ্গিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
88
কমিশনের চিঠি
এদিকে রাজ্যে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তার মধ্যে এবার সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করে স্বচ্ছ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন। তবে এখন দেখার ভোটের আবহে কতটা প্রভাব ফেলে এই এসআইআর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.