পাহাড় থেকে জাতীয় সড়কে পড়ল পাথর, সেবক সহ সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ

Published : Sep 09, 2020, 03:06 PM IST
পাহাড় থেকে জাতীয় সড়কে পড়ল পাথর, সেবক সহ সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ

সংক্ষিপ্ত

শিলিগুড়ির সেবকে ফের ধস নেমে বিপত্তি সিকিমের সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ ব্যবস্থা ধস সরানোর চেষ্টায় প্রশাসন ৩১ নম্বর জাতীয় সড়কে যোগাযোগ ব্যাহত  

মিঠু সাহা, শিলিগুড়ি-বেশ কয়েক দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে ধস নামল শিলিগুড়িতে। ৩১ নম্বর জাতীয় সড়কে সেবকে ধস নামার কারণে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। সিকিমের সঙ্গে যোগাযোগ থমকে গিয়েছে। প্রভাব পড়েছে ডুয়ার্সেও।

জানাগেছে, বুধবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়কের সেবকের কালীমন্দির সংলগ্ন এলাকায় আচমকা ধস নামে। সড়কের উপর ধস নামার কারণে কিছুক্ষণের জন্য সিকিমের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়। শুধু তাই নয়, ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও সিকিমের যানবাহন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। কালিম্পঙের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জাতীয় সড়কে বিষয়টি প্রশাসনের নজরে আসতেই রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু হয়। বেশ কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় শিলিগুড়িতে। ধসের কারণে জাতীয় সড়কে প্রচুর গাড়ি আটকে যায়। চূড়ান্ত দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। একই সঙ্গে বৃষ্টি চলে পাহাড় গুলিতেও। তার জেরেই জাতীয় সড়কের উপর ধস নামে। যদিও এই প্রথমবার নয়, সেবক এলাকায় ভারী বৃষ্টিপাত হলেই ধস নামে। মাঝে মধ্যেই ব্যাহত হয় ৩১ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।    
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

WB Election Result 2026: ভবানীপুরে মমতা কুপোকাত! জবাব দিল বাংলা, রবীন্দ্রজয়ন্তীতেই বিজেপির মন্ত্রিসভার শপথ?
PM Modi Live: "বাংলা ভয়মুক্ত হল", বাঙালির প্রিয় ধুতি-পাঞ্জাবি সাজে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর