ফাল্গুনের শুরুতেই নিম্নচাপের ভ্রুকূটি, সপ্তাহভর ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা

Published : Feb 23, 2026, 08:46 PM IST

WB Winter Forecast: ফাল্গুন মাস শুরু হতে না হতেই রাজ্যজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কোথায়-কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানুন আরও…

PREV
17
আজকের আবহাওয়ার আপডেট

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ। আগামী ২৪ ঘণ্টায় রিকার্ভ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরো শক্তিশালী নিম্নচাপ রূপে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর ভারত সংলগ্ন এলাকায়। উত্তর-পূর্ব অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

27
দক্ষিণবঙ্গের আবহাওয়া

২৩ ও ২৪- ফেব্রুয়ারি অর্থাৎ আজ ও কাল (সোম ও মঙ্গলবার) হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

37
কী বলছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ তৈরি হলে তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তবে তার পরের এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করার সম্ভাবনা। তবে নিম্নচাপের জেরে, উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

47
কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতায় আজ ও আগামীকাল খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের জেরে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে : ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে : ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি-ই রয়েছে।

57
উত্তরবঙ্গের আবহাওয়া

সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তরে। তবে কোথাও ভারী বর্ষণ হবে না। বুধবার থেকে ফের শুকনো আবহাওয়া।

67
ভিন রাজ্যের আবহাওয়া

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের কুরনুলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানার নাড়নাউলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। সোমবার তামিলনাডু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাডু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা।

77
ফের বৃষ্টির পূর্বাভাস

আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আজ থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উত্তল থাকবে কোমোরিন এলাকাতে। কেরল, লাক্ষাদ্বীপ এবং শ্রীলঙ্কা উপকূল উত্তাল থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories