Durga Puja 2026: সরকার বদলের প্রভাব দুর্গোৎসবে, পুজোয় থাকছে একগুচ্ছ পরিবর্তন, জেনে নিন কী কী?

Published : Sep 21, 2026, 04:45 PM IST

রাজ্যে সরকার বদলের পর এবারের দুর্গাপুজোর আয়োজনে একাধিক নতুন নিয়ম জারি করা হয়েছে। প্রতিমার উচ্চতা, প্যান্ডেল উদ্বোধন এবং বিসর্জনের শোভাযাত্রায় বড়সড় পরিবর্তন আসছে। রেড রোড কার্নিভালের বদলে ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

PREV
17

মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই মণ্ডপে মণ্ডপে পুজিত হবেন মা দুর্গা। চারিদিকে শোনা যাবে ঢাকের বাদ্যি। বাতাসে মিলবে কাশফুলের গন্ধ। সারা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইতিমধ্যে চারিদিকে দেখা যাচ্ছে সাজো সাজো রব। শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি।

27

তবে, গতবছরের তুলনায় এবার পুজো হবে কিছুটা অন্যরকম। সরকার বদলের পর বাংলায় এই বছর কলকাতার দুর্গাপজোর রূপ থেকে আয়োজনে কিছুটা ভিন্নতা দেখা যাবে। রাজ্যের প্রধান এই উৎসবের ক্ষেত্রে প্রতিমা তৈরি প্যান্ডেল উদ্বোধন, বিসর্জনের শোভাযাত্রা সব নিয়ে আসছে বদল। জেনে নিন কী কী বদল আসবে এই বছর।

37

এবার প্রতিমার উচ্চতা ১১ ফুটের বেশি করা যাবে না। তেমনই প্রতিমা এবার হবে সাবেকি ধাঁচে। জানা গিয়েছে, সরকারের এই নিয়ম মেনে তৈরি হচ্ছে দেবি প্রতিমা। এবার শহরে মাত্রা ১০-১২টি মতো থিমের প্রতিমা তৈরি হচ্ছে। যেখানে আগের বছরই ১৫০টি থিমের প্রতিমা তৈরি হচ্ছে।

47

এবার মহালয়ায় প্যান্ডেল উদ্বোধন হবে না। গতবছর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়াতে পুজো উদ্বোধব করতেন। তেমনই এই দিন হত দেবীর চক্ষুদান। তবে, এবার এই নিয়মে আসবে বদল। সরকারে পক্ষথেকে জানানো হয়েছে,

57

এবার দশমীর পর দিন রেড রোড কার্নিভাল বদলে ইডেন গার্জেনের অনুষ্ঠান হবে। এবার ইডেন গার্ডেন্সে মহালয়া উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। সেখানে ড্রোন শো, আতশবাজি, ঢাকীদের পরিবেশন থেকে লোকনৃত্যশিল্পীদের পরিবেশনা দেখা যাবে।

67

এবার পুজোয় রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ থাকবে। ১৯ অক্টোবর দোকান বন্ধ থাকবে। এদিকে এবার থিম ভিত্তিক পুজোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে বলা হয়েছে যে থিম যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানে।

77

তেমনই এবার উৎসব এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সময় উচ্চস্বরে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। সরকার জনশৃঙ্খলা, শব্দ নিয়ন্ত্রণ এবং উৎসবের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যের বিষয়গুলো উল্লেখ করেছে। ব্যবহার করা যাবে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories