West Bengal Health Scheme থেকে নাম বাদ গেলেও সরকারি রেটে চিকিৎসার সুযোগ মিলবে। রাজ্য সরকারের বড় সিদ্ধান্তে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কী সুবিধা, জানুন বিস্তারিত।
যোগ্যতার শর্ত শেষ হওয়ার কারণে যাঁরা ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর বাইরে চলে গিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের সেই সব ছেলে-মেয়েদের জন্য এবার এক নতুন সুবিধা চালু করল অর্থ দপ্তর। নির্দিষ্ট শর্ত পূরণ করলেই তাঁরা ফের এই প্রকল্পের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন।
210
সরকারি রেটে মিলবে চিকিৎসা
এই বিশেষ ব্যবস্থার আওতায় তাঁরা স্কিমের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ বাজার-রেট বা অতিরিক্ত বিল চাপাতে পারবে না, রাজ্য সরকার নির্ধারিত স্বাস্থ্য প্রকল্পের রেট অনুযায়ীই বিল করতে হবে।
310
খরচ বহন করতে হবে নিজেকেই
সরকারি রেটে চিকিৎসার সুবিধা মিললেও এক্ষেত্রে চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই। অর্থাৎ এটি বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা নয়, বরং কম খরচে চিকিৎসার একটি বিকল্প ব্যবস্থা।
এতদিন পর্যন্ত ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর আওতায় সরকারি কর্মী বা পেনশনভোগীদের ছেলে-মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেতেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু কঠোর আইনি শর্ত ও বয়সসীমা বেঁধে দেওয়া ছিল।
510
ছেলেদের ক্ষেত্রে বয়সসীমার শর্ত
নিয়ম অনুযায়ী, ছেলেদের ক্ষেত্রে ২৫ বছর বয়স পূর্ণ হওয়া বা নিজে উপার্জন শুরু করা— এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, তার পরই তালিকা থেকে তাঁর নাম বাদ চলে যেত।
610
মেয়েদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম
মেয়েদের ক্ষেত্রে অবশ্য কোনও বয়সসীমা ছিল না, অবিবাহিত থাকাকালীন তাঁরা এই সুবিধা পেতেন। তবে উপার্জন শুরু করলে বা বিয়ে হয়ে গেলে তালিকা থেকে নাম বাদ দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে বিধবা বা বিবাহবিচ্ছিন্না হলে শর্তসাপেক্ষে ফের যুক্ত হওয়ার সুযোগ ছিল।
710
প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে ব্যতিক্রম
শারীরিক বা মানসিকভাবে স্থায়ী প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে অবশ্য কোনও বয়সসীমার বাধা ছিল না, তাঁরা আজীবন এই সুবিধা পেতেন। এই নিয়ম ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
810
দীর্ঘমেয়াদী রোগে সমস্যায় পড়তেন বহু পরিবার
যাঁদের দীর্ঘমেয়াদী বা জটিল কোনও রোগের চিকিৎসা চলছিল, নাম বাদ যাওয়ার পরই তাঁদের কাছে প্যানেলভুক্ত হাসপাতালে সস্তায় চিকিৎসার পথ বন্ধ হয়ে যেত। বাধ্য হয়ে সাধারণ বাণিজ্যিক রেটে অনেক বেশি খরচ করে চিকিৎসা করাতে হত তাঁদের।
910
কারা যুক্ত হবেন নতুন তালিকায়?
অর্থ দপ্তরের নতুন নিয়ম অনুযায়ী, বয়স, নির্ভরশীলতা, আয়, বৈবাহিক অবস্থা বা অন্য কোনও শর্তের কারণে যোগ্যতা হারানো সরকারি কর্মচারী বা পেনশনভোগীর পুত্র-কন্যারা এবার ‘নন পিকুনিয়ারি বেনিফিসিয়ারি’ বা অ-আর্থিক সুবিধাভোগী হিসেবে নতুন তালিকায় যুক্ত হতে পারবেন।
1010
কবে থেকে চালু হচ্ছে, আবেদন কীভাবে?
নবান্ন সূত্রে খবর, আগামী ১ অক্টোবর থেকে এই নতুন শ্রেণিতে যুক্ত হওয়ার সুবিধা চালু হবে। তবে এই তালিকাভুক্তি সম্পূর্ণ ঐচ্ছিক এবং তা কেবলমাত্র সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগীর অনুরোধের ভিত্তিতেই করা হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.