
দুর্গা পুজোর সময় একটি দিন রাজ্যের সব মদের দোকান বন্ধ থাকবে। শুধু তাই নয়, বার বা পানশালাতেও বিক্রি করা যাবে না মদ। তেমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাঙালিদের ঐতিহ্য বজায় রেখে দুর্গা পুজোর জন্য কয়েকটি নিয়মও রাজ্যে চালু হবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গা পুজোর সময় একটি দিন রাজ্যে সর্বত্র মদের দোকান বন্ধ থাকবে। তিনি বলেন, 'মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেই দিন এই রাজ্যে সব রকম মদের দোকান বন্ধ থাকবে। এমনকী বারেও মদ বিক্রি করা যাবে না।' এই ঘোষণার পরেও শুভেন্দু জানতে জানতে, কোনও সমস্যা রয়েছে কিনা।
নিয়ম অনুযায়ী এই রাজ্য়ে পুজোর সময় মদের দোকান বন্ধ থাকতো না। পুজোর চার দিনই রাজ্যে সব মদের দোকান খোলা থাকতো। রাজ্যে সাধারণত দোলের দিন অর্ধ দিবস আর ২ অক্টোবর, ১৫ অগস্ট, ২৬ জানুয়ারি- মদের দোকান পুরোপুরি বন্ধ থাকত।
মহাষ্টমীর দিন মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে মানুষ উৎসবের আসল আমেজটা উপভোগ করতে পারবে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গর বাঙালি ও সনাতন ধর্মাবলম্বীদের মর্যাদা রক্ষা করা হয়েছে।
মঙ্গলবার ANI-কে কেয়া ঘোষ বলেন, "এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর। আমরা জানি মহাষ্টমীর দিন সবচেয়ে বড় পুজো পুষ্পাঞ্জলি হয়... এটা আমাদের জন্য খুব পবিত্র একটা দিন। এই দিনে মদ বিক্রি বন্ধ করে মুখ্যমন্ত্রী সমস্ত বাঙালি ও সনাতন ধর্মাবলম্বীদের সম্মান ও মর্যাদা রক্ষা করেছেন।" তিনি আরও বলেন, "অনেক দিন পর আমরা উৎসবের আসল মেজাজটা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছি।"
DJ নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, "দুর্গাপুজোর সময় DJ বাজানো যাবে না, বিসর্জনের শোভাযাত্রাতেও নয়। পুজো কমিটি, বিক্রেতা এবং সাধারণ মানুষকে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়ম কঠোরভাবে মানতে হবে।"মুখ্যমন্ত্রী জনসাধারণের সুরক্ষার উপর জোর দিয়ে পূজা এবং বিসর্জনের শোভাযাত্রায় ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.