VHP Apple Durga Puja Committee: পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ খাবার বিক্রি নিয়ে বড় দাবি বিশ্ব হিন্দু পরিষদের। মাতৃপ্রতিমার পবিত্রতা রক্ষায় কী বলছে সংগঠন, বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই সময় ভোজন রসিক বাঙালির খাওয়াদাওয়া আর ঘুরে বেড়ানোই মূল কাজ হয়ে দাঁড়়ায়। কিন্তু এবার দুর্গাপুজোর মণ্ডপ চত্বর সংলগ্ন এলাকায় আমিষ খাবার বিক্রি বন্ধ করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। পুজো কমিটিগুলিকেও এই মর্মে আবেদন জানিয়েছে এই সংগঠন।
28
কী বলছে বিশ্বহিন্দু পরিষদ?
সংগঠনের নেতাদের স্পষ্ট বক্তব্য, পুজোয় মাংস পুরোপুরি বন্ধ করার কথা তাঁরা বলছেন না। তবে মণ্ডপের আশেপাশে আমিষ খাবার এড়িয়ে চলাই ভালো।- এমনটাই আবেদন জানিয়েছেন তাঁরা।
38
VHP-র মূল লক্ষ্য
মণ্ডপ ও প্রতিমার আশেপাশে যাতে কোনওভাবেই আমিষের ছোঁয়া না লাগে, সেটাই তাঁদের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মণ্ডপ সংলগ্ন এলাকায় যাতে মাছ-মাংস-ডিম-এর মত আমিষ খাবারের ব্যবস্থা না থাকে সেই আর্জি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ বলেন, বাংলায় পুজো কখনওই সম্পূর্ণ নিরামিষ ছিল না, তবে প্রতিমার পবিত্রতা বজায় রাখা জরুরি।
58
আমিষ বিক্রি করতে হলে দূরে করার পরামর্শ
তাঁর বক্তব্য, আমিষ খাবার বিক্রি করতেই হলে তা মণ্ডপের বাইরে নির্দিষ্ট কোনও জায়গায় করতে হবে, যাতে তার অবশিষ্টাংশ মণ্ডপ চত্বরে না আসে।
68
পুজো কমিটিগুলিকে বার্তা
পুজো কমিটিগুলি পবিত্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনটি। কিন্তু ব্যবস্থা না নিলে সংগঠন নিজে থেকেই ‘হস্তক্ষেপ’ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
78
‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে আপত্তি
এই স্লোগানকেও প্রশ্নের মুখে ফেলেছেন ওই নেতা, তাঁর মতে হিন্দু সংস্কৃতি ও আবেগ পালনের দায়িত্ব শুধু সনাতনীদেরই।
88
অন্য ধর্মের মানুষদের নিয়ে কী বলছে VHP
তবে অন্য ধর্মের মানুষ পুজো প্যান্ডেলে আসতে পারেন বলেও জানিয়েছেন তিনি, তাঁর কথায় হিন্দু রীতিনীতি রক্ষার দায়িত্ব শুধু হিন্দুদেরই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.