পুজোর কদিন অনেকেরই থাকে হোল নাইট ঠাকুর দেখার পরিকল্পনা। কিন্তু, ট্রেন বা মেট্রো না থাকলে সমস্যা দেখা দেয়। এবার সকল ভ্রমণার্থীর কথা মাথায় রেখে আগে থেকে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার পুজোর দিনগুলো রাতভর চলবে মেট্রো। বাড়ানো হল লোকাল ট্রেনও। জেনে নিন বিস্তারিত।
পুজোয় মেট্রো পরিষেবা- ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত একাধিক মেট্রো লাইনে রাতভর পরিষেবা চালু থাকবে। ব্লু লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট ১৯২টি মেট্রো চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন রাত ৩টে ৫৯ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। আট মিনিট অন্তর মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ পর্যন্ত মোট ৭২টি মেট্রো চলবে। তেমনই ১৫ এবং ১৬ অক্টোবর জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচ সরাসরি মেট্রো চলবে।
পার্পল লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৩৮টি পরিষেবা চলবে।
পুজোয় ট্রেন পরিষেবা- পুজোর সময় ট্রেনের সংখ্যাও বাড়তে চলেছে। শিয়ালদা ডিভিশনে পুজো উপলক্ষে মোট ৫১টি বিশেষ ট্রেন চলবে। তার মধ্যে ৩৮টি রাতের বিশেষ পরিষেবা থাকবে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে ট্রেন চলবে।
হাওড়া ডিভিশনে দূরপাল্লার সাতটি ট্রেনের মাধ্যমে মোট ১৭৪টি ট্রিপ চালানো হবে। পাশাপাশি সাতটি বিশেষ ইএমইউ পরিষেবা এবং ২৫টি জোড়া পাসিং স্পেশ্যাল ট্রেন চালানো হবে।
অর্থাৎ, দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে রাতভর মেট্রো ও অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.