Mamata Banerjee: ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে

Published : Oct 13, 2026, 10:08 PM ISTUpdated : Oct 13, 2026, 10:56 PM IST
Mamata Banerjee: ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে

সংক্ষিপ্ত

Mamata Banerjee: সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে আঘাত করার চেষ্টা করেছেন এক মহিলা। যদিও তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছেন। তন্নিষ্ঠা সাহা নামে ঐ মহিলা মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। যিনি হামলা করেছেন, তিনি নাকি আবার নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দিয়েছেন।

Mamata Banerjee: ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে! পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তাঁর উপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে কালীঘাটপন্থী তৃণমূল। সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে (Mamata Banerjee) আঘাত করার চেষ্টা করেছেন এক মহিলা। যদিও তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছেন। তন্নিষ্ঠা সাহা নামে ঐ মহিলা মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। যিনি হামলা করেছেন, তিনি নাকি আবার নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দিয়েছেন। এমনকি, বাড়ির দরজায় দাঁড়িয়ে তাঁকে গালিগালাজও করেন বলে জানা গেছে। এরপর সোজা রাস্তায় শুয়ে পড়েন। ইতিমধ্যেই এই ঘটনার কথা কালীঘাট থানায় জানিয়েছেন দোলা সেন। তারপরেই অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে বলে খবর।

ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! 

আরও পড়ুন - Jantar Mantar Protest: মমতা-বেবি-ঐশী-নেহা-ডিপকে সবাই গ্রেফতার! আন্দোলনে উত্তাল দিল্লি, আইনজীবীদেরও আটক করল পুলিশ

সেইসঙ্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানাও করেছেন দোলা সেন। তিনি জানান, এই ঘটনার পরেই সেখানে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশকর্মীর কাছে গোটা বিষয়টি জানান তিনি। উল্টে তারা নিজেদের রাজ্য পুলিশের কর্মী বলেন এবং জানান, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা নাকি কিছুই করতে পারবেন না। দোলা সেনের দাবি, অভিযুক্ত মহিলাকে পুলিশ দূরে নিয়ে গিয়ে চা খাওয়ায়। এরপরেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!’’

ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে

তবে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় আবার বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন। গত ১৫ বছর তিনি কি রাজ্যের মা-বোন, সাধারণ মানুষ, বণিকমহলকে নিরাপত্তা দিতে পেরেছেন? এখন হাহাকার করছেন! নিজের জমানা ভুলে গেলেন নাকি!’’ তবে তিনি বলেছেন, শুভেন্দু বিষয়টি নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

North Bengal News : স্কুলের শেষ দিনে বিশেষ আয়োজন, খুদে পড়ুয়াদের পাতে ফ্রাইড রাইস-মাংস-পায়েস
Kunal Ghosh : পুজোয় জামিন দেবে কি না... পিছু হটলেন কুণাল ঘোষ! গরহাজির মমতা