E Pension: ১ সেপ্টেম্বর থেকে কর্মচারীদের পেনশন ব্যবস্থার বদল, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Published : Aug 22, 2026, 06:51 PM IST

রাজ্যের সরকারি কর্মচারী ও অসবরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ই-পেনশন (E-Pension) ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

PREV
16

রাজ্যের সরকারি কর্মচারী ও অসবরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় খবর। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ই-পেনশন (E-Pension) ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমস্ত সরকারি দফতরকে পেনশন সংক্রান্ত তথ্য ই-পেনশন মডিউলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে বলা হয়েছে, পেনশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে দীর্ঘদিন ধরেই ডিজিটাল ব্যবস্থার দিকে এগোচ্ছিল পশ্চিমবঙ্গ সরকার।

26

এতদিন বিভিন্ন দফতরে পেনশন সংক্রান্ত ফাইল পাঠানো ও যাচাইয়ের ক্ষেত্রে অনেকটাই প্রচলিত বা পুরনো পদ্ধতির উপর নির্ভর করতে হত। নতুন ব্যবস্থা চালু হলে পেনশনের প্রায় পুরো প্রক্রিয়াই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

36

নতুন ই-পেনশন ব্যবস্থায় ফাইল পাঠানো, তথ্য যাচাই এবং পেনশন মঞ্জুরির মতো গুরুত্বপূর্ণ কাজ অনলাইনের মাধ্যমে করা যাবে। যার কারণে পেনশন সংক্রান্ত ফাইল নিষ্পত্তির সময় কমবে। সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন পেতে দীর্ঘদিন অপেক্ষা করার সমস্যাও কমে যেতে পারে। ডিজিটাল ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে তথ্য আদানপ্রদান আরও সহজ হবে। একইসঙ্গে পেনশন সংক্রান্ত কাজের অগ্রগতি নজরে রাখাও আগের তুলনায় সহজ হবে।

46

তবে সব ধরনের পেনশন সংক্রান্ত বিষয়ে ই-পেনশন ব্যবস্থা প্রযোজ্য হবে না। বিশেষ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পেনশন সংক্রান্ত যেসব বিষয়ে আইনি জটিলতা রয়েছে, সেগুলি এই অনলাইন ব্যবস্থার আওতার বাইরে রাখা হবে আপাতত। এই ধরনের ক্ষেত্রে পুরনো পদ্ধতিতেই পেনশন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

56

ই-পেনশন পোর্টালে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের তথ্য সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। লগইনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পাশাপাশি রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ই-মেইলে পাঠানো OTP ব্যবহার করতে হবে।

66

ই-পেনশন ব্যবস্থায় প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করার সুবিধাও থাকছে। এর ফলে কাগজপত্র জমা দেওয়া, যাচাই এবং সংশ্লিষ্ট দফতরে পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব হবে। সব মিলিয়ে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ই-পেনশন ব্যবস্থা কার্যকর হলে সরকারি কর্মচারীদের অবসরের পর পেনশন নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশন সংক্রান্ত জটিলতা কমানোর পাশাপাশি অবসরকালীন পাওনা দ্রুত মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories