Annapurna Yojana: বিক্ষোভের মাঝে জরুরি বার্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ মন্তব্য অগ্নিমিত্রার

Published : Aug 22, 2026, 03:43 PM IST

অগস্ট মাস শেষ হতে চললেও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যা নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ধৈর্য ধরার অনুরোধ করেছেন। তিনি ফর্ম আপলোডে দেরি।

PREV
15

অগস্ট মাস প্রায় শেষের পথে। এখনও অনেকে পাননি অন্নপূর্ণা যোজনা টাকা। অনেকেরই দাবি, যোগ্য হয়েও টাকা মেলেনি, এই অভিযোগে ক্ষোভ বাড়ছে আবেদনকারীদের একাংশের মধ্যে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ১৭ তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ২১ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। তা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা।

25

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার সুবিধা না মেলার অভিযোগে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ বার্তা দিনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

35

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মা-বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে। তাই ধৈর্য ধরুন, অনুরোধ করছি।

45

তৃণমূলের দিকে আঙুল তুলেছেন অগ্নিমিত্রা পাল। তিনি আরও বলেন, বলতে খারাপ লাগছে, ভিতরে অনেকেই তৃণমূলের সব বসে রয়েছেন। যারা অনেক গন্ডোগোলও পাকাচ্ছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। দেখে দেখে যারা যোগ্য, তাঁদেরকে না দিয়ে, যারা অযোগ্য তাঁদেরকে দিচ্ছে। সেই কারণে যোগ্য়রা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ।

55

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনা চালু করেছে বাংলায়। ২৫ থেকে ৬০ বছর বয়সীরা পাচ্ছেন এই ভাতা। জুন মাস থেকে চালু হয়েছে ভাতা। অগস্টের ১৭ তারিখ মিলেছে তৃতীয় কিস্তি। এরপরই বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। যা আবেদন করেও ভাতা পাননি তারা দেখাচ্ছেন বিক্ষোভ। এবার এই ভাতা নিয়ে মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories