
পুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তে পারে যাত্রীদের ভিড়। সেই সম্ভাব্য অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের সুবিধা দিতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।
০৩০০৫ (হাওড়া – লামডিং): আগামী ১৬ অক্টোবর ২০২৬ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ০৭:১৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে এবং পরদিন সকাল ০৮:০০ টায় লামডিং পৌঁছবে (মোট ৭টি ট্রিপ)।
০৩০০৬ (লামডিং – হাওড়া): আগামী ১৭ অক্টোবর ২০২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সকাল ১১:০০ টায় লামডিং থেকে ছেড়ে পরদিন দুপুর ১২:৩০ টায় হাওড়া পৌঁছবে (মোট ৭টি ট্রিপ)।
০৩১২৯ (কলকাতা – নিউ জলপাইগুড়ি): আগামী ১৭ অক্টোবর ২০২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার রাত ২৩:১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে (মোট ১৪টি ট্রিপ)।
০৩১৩০ (নিউ জলপাইগুড়ি – কলকাতা): আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরদিন মধ্যরাত ০০:৪০ মিনিটে কলকাতা পৌঁছবে (মোট ১৪টি ট্রিপ)।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উপরের পুজো স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা শীঘ্রই জানানো হবে। পুজোর মরসুমে হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে এই অতিরিক্ত ট্রেনগুলি চালু হলে উৎসবের সময়ে বাড়তি যাত্রীচাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.