Sealdah New Train: শিয়ালদা ডিভিশনের এই রুটে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন, কবে থেকে? রইল টাইমে টেবিল

Published : Jun 13, 2026, 05:59 PM IST

এই পরিষেবাগুলি ১৫ জুন সোমবার থেকে কার্যকর হবে। পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাত্রীদের চাহিদা ও যাতায়াতের ধরন বিশদভাবে পর্যালোচনা করার পর ডিভিশন যাত্রী-কেন্দ্রিক এই উদ্যোগটি নিয়েছে।

PREV
15

ব্যস্ত সময়ে ভিড় কমানো এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন একটি নতুন হাসনাবাদ–বারাসত লোকাল ট্রেন চালু করার এবং চালু থাকা শিয়ালদা–বারাসত লোকাল ট্রেনকে হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।

25

এই পরিষেবাগুলি ১৫ জুন সোমবার থেকে কার্যকর হবে। পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাত্রীদের চাহিদা ও যাতায়াতের ধরন বিশদভাবে পর্যালোচনা করার পর ডিভিশন যাত্রী-কেন্দ্রিক এই উদ্যোগটি নিয়েছে।

35

শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করতে, শিয়ালদা–বারাসত–হাসনাবাদ রুটে একটি অতিরিক্ত নিয়মিত ইএমইউ (EMU) পরিষেবা চালু করা হচ্ছে। ৩৩৩২৮ হাসনাবাদ–বারাসত লোকাল ট্রেনটি হাসনাবাদ থেকে বিকেল ৩টে ২০ মিনিটে ছেড়ে বারাসতে পৌঁছবে বিকেল ৪টে ৩৯ মিনিটে।

45

পাশাপাশি, পূর্ব রেল ৩৩৪৩১ আপ শিয়ালদা–বারাসত লোকাল ট্রেনটির পরিষেবা হাসনাবাদ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। ৩৩৪৩১ শিয়ালদহ–হাসনাবাদ লোকাল ট্রেনটি যথারীতি শিয়ালদা থেকে সকাল ৮টা ৫৮ এ ছেড়ে হাসনাবাদে পৌঁছবে বেলা ১১টা ৬ মিনিটে।

55

এর ফলে শহরতলির এই ব্যস্ত রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories