WB Govt Helpline: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে মুখ্যমন্ত্রীকে বলুন, এই নম্বরে ফোন করলেই কাজ হবে

Published : Jun 13, 2026, 04:35 PM IST

Annapurna Bhandar Helpline Number: পশ্চিমবঙ্গ সরকার জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তার লক্ষ্যে ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) নামে একটি নতুন গণ-অভিযোগ কর্মসূচি চালু করেছে।

PREV
16

Annapurna Bhandar Helpline Number: পশ্চিমবঙ্গ সরকার জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তার লক্ষ্যে ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) নামে একটি নতুন গণ-অভিযোগ কর্মসূচি চালু করেছে।

26

এই কর্মসূচির আওতায় নাগরিকরা সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অন্যান্য প্রশাসনিক বিষয় সংক্রান্ত সমস্যা সম্পর্কে সরাসরি সরকারকে অবহিত করতে পারবেন।

36

এর জন্যই এবার চালু করা হলো অফিসিয়াল পোর্টাল। ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসুচির অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যে কোনও জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে অভিযোগ জানানো যাবে। পাওয়া যাবে প্রয়োজনীয় সাহায্য।

46

এই পোর্টালের অ্যাড্রেস দেওয়া হয়েছে https://cmo.wb.gov.in/landing। সেখানে নিজে থেকে টাইপিং করেও অভিযোগ জানাতে পারবেন, কিংবা অডিও ক্লিপ দিয়ে অভিযোগ জানানোর সুবিধা হয়েছে।

56

অভিযোগ জানানোর প্রক্রিয়াটি সহজ করার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরটি হল ৮২৮২০ ৮২৮২০ (82820 82820)। এই নম্বরে ফোন করে তাঁদের অভিযোগ জানাতে বা সরকারের সহায়তা চাইতে পারবেন। এছাড়া নাগরিকরা ‘asap@wb.gov.in’ ইমেইল করেও তাঁদের অভিযোগ পাঠাতে পারবেন।

66

পরিষেবাটি সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। এই সয়মের মধ্যে নাগরিকরা ওয়েবসাইট, ফোন বা ইমেল করে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories