Sandeshkhali Case: গ্রেফতার করেনি মমতার পুলিশ, পালাবদল হতেই এবার খাঁচায় শাহজাহানের ২ নেত্রী! কী প্ল্যান CBI-এর?

Sandeshkhali Case: গ্রেফতার করেনি মমতার পুলিশ, পালাবদল হতেই এবার খাঁচায় শাহজাহানের ২ নেত্রী! কী প্ল্যান CBI-এর?

Published : May 21, 2026, 03:34 PM IST

Sandeshkhali Case: সন্দেশখালিতে ইডির ওপর হামলা মামলায় তৃণমূল নেত্রী সবিতা রায় ও মিঠু সর্দারকে হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই। শেখ শাহজাহানের সামনে বসিয়ে জেরার সম্ভাবনা।

Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে সিবিআই-এর বড় চাল! শাহজাহানের মুখোমুখি বসিয়ে জেরার প্রস্তুতি ২ তৃণমূল নেত্রীকে
২০২৪ সালের ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। এই মামলায় ধৃত তৃণমূলের দুই দাপুটে নেত্রী সবিতা রায় ও মিঠু সর্দারকে নিজেদের হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মুখোমুখি বসিয়ে এই দুই নেত্রীকে জেরা করাই এখন প্রধান লক্ষ্য সিবিআই-এর।

মূল যে ৩টি কারণে সিবিআই হেফাজতে চাইছে:

ভিডিও ফুটেজে প্রমাণ: ঘটনার দিনের সিসিটিভি এবং ভিডিও ফুটেজে সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং অন্য নেত্রী মিঠু সর্দারকে হিংসায় লিপ্ত থাকতে দেখা গিয়েছিল।

বারংবার হাজিরা এড়ানো: ন্যাজাট থানায় দায়ের হওয়া ৪৯ নম্বর মামলার ভিত্তিতে সিবিআই এর আগে একাধিকবার নোটিশ পাঠালেও দুই নেত্রী হাজিরা এড়িয়ে যান।

হিংসা ছড়ানোর অভিযোগ: ভোট-পরবর্তী হিংসা এবং এলাকায় অশান্তি পাকানোর একাধিক অভিযোগে অবশেষে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে ন্যাজাট থানার পুলিশ এদের গ্রেপ্তার করে।

গতকাল আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে সিবিআই-এর দাবি, রেশন দুর্নীতি ও ইডি হামলার নেপথ্যে থাকা আসল সত্য উদঘাটন করতে শেখ শাহজাহান এবং এই দুই নেত্রীকে সামনাসামনি বসিয়ে জেরা করা অত্যন্ত জরুরি। এখন দেখার, বসিরহাট আদালত সিবিআই-এর এই আবেদনের ভিত্তিতে কী রায় দেয়।

06:49Humayun Kabir: দু’ টুকরো TMC পতনের পিছনে বড় দুই কারণ জানালেন হুমায়ুন কবীর! দেখুন
08:24Panskura News: গাড়ির চালক থেকে ‘কোটি টাকার সাম্রাজ্য’! পাঁশকুড়ার তৃণমূল নেতার প্রাসাদ দেখে হতবাক সবাই
08:23Agnimitra Paul: ঋতব্রত-সন্দীপন বিদ্রোহে চুরমার মমতার তৃণমূল! বিরাট কথা অগ্নিমিত্রার
06:49Annapurna Bhandar: সন্দেশখালি থেকে হিঙ্গলগঞ্জ! অন্নপূর্ণা ভাণ্ডারের উচ্ছ্বাসে ঢাকছে তৃণমূল যুগের অন্ধকার
21:03Trinamool Congress: ঋতব্রতর বাজিমাত! ভেঙে টুকরো টুকরো মমতার তৃণমূল, দায়িত্ব পেলেন কারা? দেখুন
07:20Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? কী বললেন মুখ্যমন্ত্রী?
10:57Adhir Ranjan Chowdhury: ভেঙে টুকরো হয়ে গেল মমতার তৃণমূল! বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা অধীরের
06:54Annapurna Bhandar: সুখবর! ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন! অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা ঢোকা শুরু আজ থেকেই
08:53Hakimpur Check Post: 'সরকার পাল্টে গেছে, তাই চলে যাচ্ছি' হাকিমপুর চেকপোস্টে ৪৫০ জন বাংলাদেশি, BSF-এর বড় অ্যাকশন!
03:48BJP on TMC: 'দলটার অবস্থা ফলতার মত হয়ে গেছে' শুভেন্দুর মন্তব্যের পর কী বললেন শমীক?
Read more