ED On Madan Mitra Residence: মদনের একাধিক ঠিকানায় ইডি, নজরে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি

Published : Jun 13, 2026, 09:03 AM IST
Madan Mitra

সংক্ষিপ্ত

ED Raid At Madan Mitra Residence: কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে সাতসকালে ইডির হানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির অভিযান। কোথায় রয়েছেন তৃণমূলের এই বিধায়ক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

ED Raid At Madan Mitra Residence: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। সাতসকালে অ্যাকশন মুডে ইডি। এবার জোকায় মদন মিত্রের পুরানো ফ্ল্যাটে তল্লাশি ইডির। ১০ বছর আগে এই ফ্ল্যাটে থাকতেন মদন মিত্র বলে খবর। এছাড়া বেলেঘাটায় একটি ব্যবসায়ীর বাড়িতে গিয়েছে ইডি। সবমিলিয়ে শহরের চারটি জায়গায় এই মুহুর্তে চলছে ইডির তল্লাশি। মদন মিত্রের ভবানীপুর এর বাড়িতেও গিয়েছে ইডি। এই মুহুর্তে বাড়িতে মদন মিত্র রয়েছেন বলে খবর। সূত্রের খবর, মদনের বাড়ি ছাড়াও দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডির দল। সেখানেও চলছে তল্লাশি।

ইডি অভিযানে বিপাকে মদন মিত্র:-

সূত্রের খবর, একাধিক পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শনিবার সকাল থেকেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগেও ইডির তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। জানা গিয়েছে, শুক্রবার রাতে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থা করার অভিযোগ তুলে সরব হয়েছিলো ইডি। এমনকি কামারহাটি পুরসভার সমস্ত কাউন্সিলরদের পদত্যাগ করার নির্দেশও দিয়েছিলেন তিনি। এরপরই মদন মিত্র বলেন যে, ''কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে যে নোংরা ব্যবহার করে সমস্ত পরিষেবা আটকে দেওয়া হয়েছে, তাতে তাঁর পদত্যাগ করা ছাড়া কোনও পথ ছিল না। সকল কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হতে হবে। বিজেপির অপমান এবং নোংরামির একমাত্র জবাব পদত্যাগ। আমি প্রতিজ্ঞা করছি, আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূলকে জিতিয়ে আবার পুরসভায় তৃণমূলের পতাকা ওড়াব। আস্থা রাখুন।'' আর তারপরই শনিবার সকালে মদনের একাধিক ঠিকানায় ইডির হানা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বঙ্গে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের। বিপুল ভোটে জয়লাভ করে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। আর তারপরই তৃণমূলের অন্দরে ক্রমশ প্রকট হচ্ছে ভাঙন। দিকে দিকে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, মন্ত্রী গ্রেফতার থেকে ত্রাণ দুর্নীতি। বিধ্বস্ত তৃণমূল কংগ্রেস। যদিও কামারহাটিতে নিজের গড় ধরে রেখেছেন মদন মিত্র। সেখানেও অবশ্য টালমাটাল পরিস্থিতি। আর এরই মধ্যে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির অভিযান (ED Raid)।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ED On Madan Mitra Residence - মদনের একাধিক ঠিকানায় ইডি, নজরে কামারহাটি পুরসভার নিয়োগ দুর্নীতি
গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, তালা ভেঙে ঢুকল পুলিশ