Abhishek Banerjee: সিআইডি-র পাশাপাশি সমন ইডি-র, পরপর ৩ দিন হাজিরা দিতে হবে অভিষেককে

Published : Jun 13, 2026, 01:09 AM IST
TMC leader Abhishek Banerjee

সংক্ষিপ্ত

Abhishek Banerjee Summoned: মাস দেড়েক আগেও তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাপটে কাঁপত পুলিশ-প্রশাসন। কিন্তু রাজ্যে পালাবদলের পর এখন সেই অভিষেককেই একাধিক মামলায় পরপর সমন পাঠানো হচ্ছে। সিআইডি-র পাশাপাশি ইডি-র সমনও ধরানো হয়েছে তাঁকে। ফলে প্রবল চাপে একদা রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা।

DID YOU KNOW ?
অভিষেকের বিরুদ্ধে মামলা
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হচ্ছে।

Abhishek Banerjee News: বৃহস্পতিবার ভবানী ভবনে সিআইডি দফতরে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা সামলাতে হয়েছে। এখানেই শেষ নয়, আরও জেরার মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে রবিবার ফের ভবানী ভবনে তলব করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের সই জাল করার অভিযোগের তদন্ত করছে সিআইডি। এই মামলাতেই বৃহস্পতিবারের পর রবিবার ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেককে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই মামলার তদন্তে সোমবার অভিষেককে তলব করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) প্রচার চলাকালীন উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এখন সেই মামলার তদন্ত করছে সিআইডি। এই মামলার তদন্তে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা হয়েছে।

অভিষেককে পরপর নোটিস

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের এখন রাজনৈতিক কর্মসূচি তেমন কিছু নেই। দলীয় কার্যকলাপের বদলে তাঁকে পরপর মামলা সামলানোর কাজেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। পরপর সিআইডি, ইডি-র নোটিস আসছে। শুক্রবার নতুন করে নোটিস দিল সিআইডি। এদিন বিকেল চারটে বেজে ৪০ মিনিট নাগাদ অভিষেকের বাড়িতে যায় সিআইডি-র দল। সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। এদিন বিকেল তিনটে বেজে ৫০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান অভিষেক। তিনি বাড়িতে না থাকায় কাকে সিআইডি-র পক্ষ থেকে নোটিস দেওয়া হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। অভিষেক বাড়ি ফেরার পর তাঁর হাতে নোটিস ধরানো হয়।

গ্রেফতার হবেন অভিষেক?

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আপাতত সই জালের মামলায় অভিষেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না সিআইডি। তবে অন্য কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর ৩ দিন হাজিরার নির্দেশ।
সিআইডি, ইডি, সিআইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর ৩ দিন তলব করেছে তদন্তকারী সংস্থাগুলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Metro Rail: রবিবার ডব্লুবিসিএস প্রিলিমস, বাড়তি পরিষেবা মেট্রোরেলের
Mala Roy: মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল মালা রায়কে, দায়িত্বে কে?