Education System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার? আগামী শিক্ষাবর্ষ থেকেই কি পরীক্ষার নিয়মে বদল?

Published : Oct 31, 2026, 09:56 AM IST

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি নিয়ে অনেক শিক্ষকেরই আপত্তি ছিল। পড়ুয়ারা লাভবান না হওয়ায় রাজ্যের শিক্ষা দফতর এই সেমিস্টার প্রথা তুলে দেওয়ার কথা ভাবছে। সত্যিই কি আগামী বছর থেকে আসবে বদল?

PREV
15

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে এবার বড় বদল আসতে চলেছে। গত দু বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। কিন্তু, এই নিয়ম নিয়ে অনেক শিক্ষাকেরই আপত্তি ছিল। এবার অনেকেরই আন্দাজ উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার।

25

শিক্ষকদের একাংশ এতদিন দাবি করে এসেছে যে, সেমিস্টার চালু হলেও পড়ুয়ারা তেমন ভাবে লাভবান হচ্ছে না। এবার সেই অভিযোগের পর উচ্চ মাধ্যমিকে সেমিস্টার তুলে দেওয়ার কথা ভাবছে রাজ্যের শিক্ষা দফতর। সব ঠিক থাকলে আগামী বছর থেকে পুরন নিয়মে আসতে পারে বদল।

\

35

আগের সরকার চালু করেছিল এই সেমিস্টার। এই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে চারটি সেমিস্টার পরীক্ষা দিতে হয়। এবার এই ভাবনায় আসতে চলেছে বদল।

45

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে উচ্চ মধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। সূত্রের খবর, সেমিস্টার ব্যবস্থা তুলে দিয়ে পুরনো নিয়ম ফিরিয়ে আনার বিষয় অনেকটাই এগিয়েছে শিক্ষা দফতর।

55

এদিকে, এই বিষয় শিক্ষামন্ত্রী জানিয়েছে, অনেক শিক্ষকই তাঁকে বলেছেন যে সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বেশি সুবিধা পাচ্ছে না। অনেকেরই এমন মত। তাই একজন শিক্ষক হিসেবে তিনিও বিষয়টি খতিয়ে দেখছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories