Kolkata Metro: রবিবার ৯ ঘন্টা বন্ধ থাকবে মেট্রো, কোন কোন স্টেশনে মিলবে না পরিষেবা?

Published : Oct 31, 2026, 09:11 AM IST

আগামী ১ নভেম্বর, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

PREV
15

১ নভেম্বর রবিবার প্রায় সারাদিন আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো চলাচল। এই দিন ৯ টা থেকে ৬টা পর্যন্ত মিলবে না পরিষেবা। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। যদিও সন্ধে ৬ টার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হবে।

25

জানা যাচ্ছে, রবিবার মাসের প্রথম দিন। এই দিন হবে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ। আজ সেই কারণে মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হতে পারে।

35

কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন। তাই এই দিন মেট্রোর ওপর চাপ কম থাকবে। যার ফলে মেট্রো কর্তৃপক্ষ চাইছে রবিবার দিনটাকে ব্যবহার করতে।

45

রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক নিয়মে চলবে মেট্রো। তাতে কোনও সমস্যা হবে না। তবে, ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। যার ফলে শহরের দক্ষিণপ্রান্ত থেকে প্রাণকেন্দ্রে আসতে সমস্যা হতে পারে। শহরের উত্তর প্রান্তের মানুষের তেমন একটা ঝামেলা হবে না।

55

মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, ওই দিন ইয়েলো বা গ্রিন লাইনে যেভাবে মেট্রো চলে সেভাবেই চলবে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করবে না। এক্ষেত্রে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। তারপর পরিষেবা স্বাভাবিক হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories