ভুল করে এক্সিট পোল প্রকাশ, চিন্তা বাড়তে পারে মোদী-শাহের

Published : May 17, 2019, 01:43 PM ISTUpdated : May 17, 2019, 01:48 PM IST
ভুল করে এক্সিট পোল প্রকাশ, চিন্তা বাড়তে পারে মোদী-শাহের

সংক্ষিপ্ত

ভুলবশত এক্সিট পোল দেখিয়ে ফেলে একটি নিউজ চ্যানেল সেই ফলাফল অনুযায়ী ক্ষমতা হারাতে চলেছেন নরেন্দ্র মোদী আসন বাড়তে চলেছে ইউপিএ এবং আঞ্চলিক দলগুলির

এখনও গোটা দেশে এক দফার ভোটগ্রহণ বাকি, তার আগেই সর্বভারতীয় একটি ইংরেজি নিউ চ্যানেল ভুলবশত এক্সিট পোলের ফলাফল দেখিয়ে দিল। কয়েক মুহূর্তের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর ওই এক্সিট পোল যদি কোনও ইঙ্গিত হয়ে থাকে, তাহলে নরেন্দ্র-মোদী অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ পড়বে, হাসি চওড়া হবে রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়দের। 

ওই চ্যানেলে যে এক্সিট পোল দেখানো হয়েছে, তাতে এনিডিএ কে ১৭৭টি আসন দেওয়া হয়েছে। আর ইউপিএ-কে দেওয়া হয়েছে ১৪১টি আসন। অন্যান্য আঞ্চলিক দলগুলিকে মিলিতভাবে দেওয়া হয়েছে ২২৪টি আসন।

বৃহস্পতিবার ওই চ্যানেলের পক্ষ থেকে দেখানো হচ্ছিল, কীভাবে তারা নিখুঁত এক্সিট পোলের ফলাফল জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে ফুটে ওঠে সম্ভাব্য এক্সিট পোলের ফল। আর সেই ছবিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

 

 

এই এক্সিট পোল যদি কোনও ইঙ্গিত হয়, তাহলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে প্রায় একশোটি আসন কম পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো, সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে আঞ্চলিক দলগুলি। এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, ২০১৪ সালের তুলনায় পঞ্চাশ শতাংশ কম আসন পেতে চলেছে এনডিএ। আর ইউপিএ-র ঝুলিতে বাড়বে ৭৬টি আসন. আঞ্চলিক দলগুলি গত লোকসভার তুলনায় ১০১টি আসন বেশি পেতে চলেছে।

ভুলবশত এই এক্সিট পোলের ছবি যখন স্ক্রিনে ফুটে উঠেছে, তখনও চ্যানেলের সঞ্চালক জোর গলায় দাবি করতে থাকেন, কীভাবে অতীতে তাঁরা একাধিক নির্বাচনে এক্সিট পোলের ফলাফল পুরোপুরি মিলিয়ে দিয়েছেন। পরে অবশ্য এই ভুলের জন্য চ্যানেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আবারও কোনঠাসা দিলীপ ঘোষ! BJP কর্মী-সমর্থকরা না আসায় পার্টি অফিস উদ্বোধন না করেই ফিরলেন তিনি
SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই