হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন, হুড়োহুড়ি যাত্রীদের

Published : Oct 25, 2026, 09:48 AM IST
Mysuru to jhansi one way special express train

সংক্ষিপ্ত

হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসের সামনের কামরার নিচে আগুনের ফুলকি ঘিরে আতঙ্ক ছড়ায়। রেলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

শনিবার রাতে হুগলির রিষড়া স্টেশনে ঢোকার মুখে আগুনের ফুলকি দেখা যায় আপ দুন এক্সপ্রেসের সামনের জেনারেল কামরার নিচে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেন থামতেই হুড়োহুড়ি করে নামতে শুরু করেন যাত্রীরা। তবে রেলের কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রেলের দাবি, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। আপ দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার সময় ট্রেনের চালক ও গার্ড প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে স্টেশনেই ট্রেনটি থামিয়ে দেন তাঁরা। এর পরেই স্টেশন চত্বরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। দমকলকেও খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন চালক ও গার্ড। প্রায় ৩০ মিনিট রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এই সময় গোটা ট্রেনের পরীক্ষা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় আপ দুন এক্সপ্রেস।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনের ব্রেক বাইন্ডিং থেকে আগুনের ফুলকি বেরিয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণের ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

CM Suvendu Visits Chorbagan Victims: সপ্তমীর রাতের সেই মর্মান্তিক ঘটনা! বিকাশের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Kakdwip Speech: সুন্দরবন জুড়ে ‘নতুন মডেল’! কাকদ্বীপ নিয়ে মুখ্যমন্ত্রীর চমকে ওঠা প্ল্যান