
Suvendu Adhikari Slammed Mamata Banerjee: 'আপনারা জানেন, ২০২৫-এ কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, আইপিএস অফিসার, তাঁকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। আর যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালী প্রিজন ভ্যানে উঠেছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন (Mahalaya 2026) দিল্লিতে (Delhi) প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত। এটাই শক্তির তাকত।' শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দফতরের উদ্যোগে সুন্দরবনবাসীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত বিশেষ জনপরিষেবা প্রদান কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় ঠিক এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা থাকার সময় কাকদ্বীপের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। এদিন ফের সেই ঘটনার কথা উল্লেখ করলেন।
গত বছর কালীপুজোর ঠিক আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ভিডিও শেয়ার করে শুভেন্দু অভিযোগ করেন, 'কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত সূর্যনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের উত্তর চন্দনপুর গ্রামে পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারিতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও, গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ। দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপরমহলে বিড়ম্বনা সৃষ্টি হয়। কয়লা মামলায় পাঁচ বার ইডি-র তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালাল। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাই।'
You mess with Maa Kali you mess with Divine Karma.
The officer who put Her in a prison van in 2025? Suspended.
The ex Chief Minister who gave the order? Picked up by Delhi Police on Mahalaya itself!
Don't mistake patience for weakness!
Karma always collects its receipts and Sanatan always wins in the end!
— BJP West Bengal (@BJP4Bengal) October 24, 2026
কাকদ্বীপে সরকারি অনুষ্ঠান থেকে পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। তবে এই অনুষ্ঠানে গত বছরের কালীপুজোর সময়ের ঘটনার কথা উল্লেখ করে অন্য মাত্রা দিলেন তিনি।
নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বার বার বলেছি পশ্চিমবঙ্গ কে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এখনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে
গত রাতে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারিতি তৎপর ঘটনা চাপা দিতে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রদিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয় নি, যে কারণে এই ধরণের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনি জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ।
— Suvendu Adhikari (@SuvenduWB) October 22, 2025
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.