Firhat Hakim Net Worth: ফিরহাদ হাকিমের ১০ কোটির কাছাকাছি সম্পত্তি! লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন আয় কত

Published : Apr 08, 2026, 05:52 PM IST

Firhat Hakim Net Worth: কলকাতা বন্দর কেন্দ্র থেকে টানা তিনবার জিতেছেন ফিরহাদ হাকিম।এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত সম্পত্তি, বার্ষিক আয়ের বিস্তারিত বিবরণ সামনে এসেছে। দেখুন এক নজরে।

PREV
111
প্রার্থী ও ভোটের তারিখ

প্রার্থী ও ভোটের তারিখ

কলকাতা বন্দর কেন্দ্র থেকে টানা তিনবারের বিধায়ক ফিরহাদ হাকিমকেই ফের প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে ভোট ২৯ এপ্রিল (দ্বিতীয় দফা)।

211
মনোনয়ন ও হলফনামা

ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন ফিরহাদ হাকিম। হলফনামায় কলকাতার মেয়রের আয়, সম্পত্তি ও অন্যান্য তথ্য প্রকাশ্যে এসেছে। হলফনামায় ফিরহাদ জানিয়েছেন, তাঁর কাছে ৭ কোটি ২৭ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লক্ষ টাকা।

311
বর্তমান সম্পত্তির হিসাব, কতটা বাড়ল প্রতিপত্তি

পাঁচ বছর আগে

২০২১ সালের হিসেবে ফিরহাদ হাকিমের অস্থাবর সম্পত্তি ছিল প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকা এবং স্থাবর সম্পত্তির বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৮১ লক্ষ টাকা।

বর্তমান সম্পত্তির হিসাব

সাম্প্রতিক হিসাবে ফিরহাদের অস্থাবর সম্পত্তি বেড়ে হয়েছে প্রায় ৭ কোটি ২৭ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫১ লক্ষ টাকা।

411
বছরে আয় কীভাবে বেড়েছে

২০২০-২১ সালে আয় ছিল প্রায় ৭৬ লক্ষ টাকা। পরে তা বাড়তে বাড়তে হয়েছে।

৮৩.৬০ লক্ষ → ১.২২ কোটি → ১.৪৯ কোটি → ১.৭১ কোটি টাকা।

511
নগদ ও ব্যাঙ্কে টাকা

ফিরহাদ হাকিমের হাতে নগদ রয়েছে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা। মোট ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৪ কোটি ২২ লক্ষ টাকা।

611
বিনিয়োগ ও গয়না

মিউচুয়াল ফান্ডে প্রায় ১ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। সোনা-রুপো ও মূল্যবান গয়নার মোট মূল্য প্রায় ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। পাঁচ বছর পরে স্থাবর, অস্থাবর উভয় সম্পত্তিই বৃদ্ধি পেয়েছে।

711
পরিবার, সম্পদ

নিজের নামে গাড়ি নেই, তবে স্ত্রীর নামে প্রায় ২৭ লক্ষ টাকার গাড়ি রয়েছে। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি প্রায় ৯ কোটি এবং স্থাবর সম্পত্তি প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ টাকা।

811
মামলা

তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডির ২টি মামলা বিচারাধীন রয়েছে।

911
এবার ভোটে তাঁর প্রতিপক্ষ কারা

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপি এবার দাঁড় করিয়েছে জামিনে মুক্ত হয়ে সদ্য জেল থেকে ফেরা রাকেশ সিং। সিপিএম ও কংগ্রেস প্রার্থী সেখানে যথাক্রমে ফৈয়াজ খান ও আকিব গুলজার।

1011
ভোটের ময়দানে অভিজ্ঞতা

যতবার কলকাতা বন্দর থেকে প্রার্থী হয়েছে ততবার জিতেছেন। ২০১১, ২০১৬, ২০২১- টানা তিনটি বিধানসভা ভোটে জয়। পৌরসভার ভোটেও অনায়াসে জেতেন। 

1111
ভোটে জেতার সম্ভাবনা

সংখ্যালঘু গড় কলকাতা বন্দরে প্রচারে এবার বাকিদের টেক্কা দিচ্ছেন ফিরহাদ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories