
পূজার ঠিক আগে তমলুকের হরিদাসপুরে মোবাইল দোকানে বড়সড় চুরির ঘটনা। সকালে দোকান খুলতেই কর্মীরা দেখতে পান, দোকানের জিনিসপত্র এলোমেলো এবং একাধিক দামি মোবাইলের বাক্স খালি।
পূজার ঠিক আগে তমলুকের হরিদাসপুরে মোবাইল দোকানে বড়সড় চুরির ঘটনা। সকালে দোকান খুলতেই কর্মীরা দেখতে পান, দোকানের জিনিসপত্র এলোমেলো এবং একাধিক দামি মোবাইলের বাক্স খালি। দোকানের একদিকের দেওয়াল কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে প্রায় ৯০ থেকে ৯৫টি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে বলে দাবি দোকানের মালিক সুব্রত রানার। চুরি যাওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা।