
Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-তে ₹৩,০০০ আর্থিক সাহায্য নিয়ে বড় ঘোষণা। অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-তে ₹৩,০০০ আর্থিক সাহায্য নিয়ে বড় ঘোষণা। অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি।
অন্নপূর্ণা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিধাননগরের অনুষ্ঠানে ৬০ হাজার অন্নপূর্ণার উপস্থিতির পাশাপাশি রাজ্যের প্রায় ৫০০টি জায়গা থেকে কয়েক লক্ষ উপভোক্তা ভার্চুয়ালি যুক্ত হন বলে জানান তিনি।