News Round Up: বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে জল থেকে বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কারা? সারাদিনের খবর এক ক্লিকে

Published : Jun 08, 2026, 08:25 PM IST
news round up

সংক্ষিপ্ত

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

  1. এবার দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে সোমবার এই নিয়ে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের। ১১ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

TMC On Calcutta High Court: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল

2. গত বৃহস্পতিবার শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয় স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই টলিউডের একাধিক নমিদামি ব্যক্তি থেকে কলাকুশলী সকলেই মুখ খুলেছেন। এবার আরও একবার খবরে স্বরূপ বিশ্বাস। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন

3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। এই লক্ষ্যেই মঙ্গলবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ একটি বড় পদক্ষেপ নিতে চলেছেন। তিনি 'ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম' (LPMS) নামে একটি নতুন ব্যবস্থা চালু করবেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Smart Borders: এবার স্থলবন্দর হবে আরও স্মার্ট, অমিত শাহ চালু করছেন নতুন ডিজিটাল সিস্টেম

4. সূর্যের অন্দরে ভয়ংকর বিস্ফোরণের জেরে পৃথিবীর উপর এক শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Solar Storm: গতি ঘণ্টায় ১৪০০ কিমি! তৈরি হয়েছে বিরাট সৌরঝড়, হু হু করে তাই বাড়ছে তাপমাত্রা?

5. বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনসেলোত্তি। ক্লাব ফুটবলে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়েছেন তিনি। ট্র্য়াডিশন ভেঙে বিদেশী কোচ আনসেলোত্তির নেতৃত্বে এবার বিশ্বকাপে নামছে ব্রাজিল। ২৪ বছর পর সাম্বা বাহিনীকে বিশ্বসেরা করার দায়িত্ব বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ ইতালিয়ান আনসেলোত্তির কাঁধে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

FIFA World Cup 2026: আনসেলোত্তি থেকে দেঁশ, এবারের বিশ্বকাপের সেরা দশ কোচ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কীভাবে গ্রেফতার হল জাহাঙ্গীর খান? কলকাতা আনার পথে জানাল STF-এর অফিসার
জাহাঙ্গীরের গ্রেফতারিতে উচ্ছ্বাস, ক্ষোভে অফিস ভাঙচুর স্থানীয়দের, কীভাবে পড়লেন ধরা