
Former TMC Minister Arrested: তৃণমূল মানেই কি চুরি? আক্ষরিক অর্থেই সত্যি প্রমাণিত হচ্ছে (Former TMC Minister Arrested)। ত্রিপল এবং অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগে এবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা থেকে প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার (tmc leader arrested latest news)।
তবে গ্রেফতারের আগে জনগণ কার্যত, হিসেব বুঝিয়ে দিয়েছে তাঁকে। জানা গেছে, এই তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং চোর-চোর স্লোগানও দিয়েছে উত্তেজিত জনতা। শুধু তাই নয়, এদিক ওদিক থেকে উড়ে এসেছে ডিম। এরপর মঙ্গলবার রাতে, এই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।
সারা গায়ে এবং মুখে পচা ডিম ছোড়া হয়। এমনকি, উজ্জ্বলকে গ্রেফতারের দাবিতে জনতা অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ তাঁকে থানায় তুলে নিয়ে যায়। তারপর রাতে পুলিশ জানায় যে, বেআইনিভাবে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে, আটক করা হয়েছে তাঁর এক সঙ্গীকেও।
যদিও ঘটনাস্থলে উপস্থিত উজ্জ্বলবাবুর ভাগ্নে সৌম্যনারায়ণ খাটুয়া আবার ত্রাণসামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মামার হয়ে সওয়াল করে বলেন, "মামা বিধায়ক হিসেবে নিজের কোটায় ঐ ত্রাণসামগ্রী পেয়েছিলেন। বিলি না-হওয়া ত্রিপল, ধুতি, শাড়ি, জামা এবং লেগিংস সহ বিভিন্ন ত্রাণসামগ্রী ঘরের মধ্যেই রাখা ছিল। সম্প্রতি তিনি নদিয়ার জেলাশাসক এবং কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও-কে চিঠি লিখে সেগুলি ফেরতও নিয়ে যেতে বলেন। মঙ্গলবার বিকেলে, পুলিশকে নিয়ে বিডিও অফিসের কর্মীরা সেগুলি ফেরত নিয়ে যেতে আসেন। কিন্তু তাদের সঙ্গে আসা বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে।’’
ত্রিপল এবং অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগে এবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা থেকে প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.